স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠে নীলকলমের স্বাধীনতা উৎসব সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :: ৩০ মার্চ সোমবার অপরাহ্ন থেকে সন্ধ্যাজুড়ে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে স্বাধীনতার স্মৃতিচারণ , কবিতা পাঠ ও দেশাত্মবোধক গানে উৎসবমুখর হয়ে উঠেছিল নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ।
অনুষ্ঠানে প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ স্বাধীনতার স্মৃতিচারণ, কথামালা স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। সাথে যুক্ত হয় নবীন লেখকগণ। সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বাচিক শিল্পী তটিনী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এরপর ‘ এক নদী রক্ত পেরিয়ে’ এই দেশের গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
একে একে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সময়ের অনুভূতি ব্যক্ত করেন প্রবীণ লেখকগণ। সাথে সাথে চলে স্বরচিত কবিতা পাঠ, সনামধন্য কবির কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান। বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি সাংবাদিক ও লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিলেন সনামধন্...







