
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ের কৃতি সন্তান আরিফুর রহমান মহিন আমেরিকার শীর্ষ ব্যবসায়িক সংস্থ্যা হলিউড চেম্বার অব কমার্সে কমিউনিটি লিডার নির্বাচিত প্রথম বাংলাদেশী হিসাবে কমিউনিটি লিডার নির্বাচিত হওয়ায় অভিনন্দন। আরিফ হাবিলদার বাসা আংকুরের নেসা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলমের দ্বিতীয় পুত্র।
সম্প্রতি হলিউড চেম্বার অব কমার্স-এর এর সাইড পোষ্ট এ বলা হয় ‘ আমাদের কমিউনিটি লিডার পর্যায়ে যোগ দেওয়া মোহাম্মদ আরিফুর রহমান মোহিন-এর কথা তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের পটভূমিতে মোহিনই প্রথম বাংলাদেশি যিনি কমিউনিটি লিডার লেভেলে পৌঁছেছেন – এটি একটি অর্জন যা আমাদের সম্প্রদায়ের নেতৃত্বের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে প্রতিফলিত করে।
মোহিন এমন একজন যাকে অনেকে ইতোমধ্যে তার উদারতা এবং ধারাবাহিকতা সম্বন্ধে অন্যদের জন্য তুলে ধরতে জানে। যাদের প্রয়োজন তাদের জন্য মৌসুমি সহায়তা প্রদানের জন্য খাদ্য বিতরণের প্রচেষ্টা সংগঠিত করার মাধ্যমে, তার কাজ নীরবে হয় কিন্তু প্রকৃত পার্থক্য তৈরি করে। তার সম্প্রদায়ের প্রচেষ্টার বাইরেও মোহিন একজন স্থানীয় ব্যবসায়ী । এই উদ্যোগগুলির মাধ্যমে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছেন।’’ মীরসরাই উপজেলার এই কৃতি সন্তান আরিফুর রহমান মহিন এর এমন কৃতিত্বপূর্ণ সাফল্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সহ দেশের গর্ব হিসেবে অভিনন্দন জানিয়েছেন অনেকে।
উল্লেখ্য যে, নব্বই এর দশকে মীরসরাইয়ের আরেক কৃতি সন্তান দীন এম রানা তাঁর স্থলাভিসিক্ত হয়েছিল। এরপর এবার জনাব মোহিন এর সাফল্যে গর্বিত মীরসরাইবাসী।
