
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই পৌর এলাকায় আবাসিক ভবন মালিকদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে “ মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতি”র ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি পৃথক দুটি সভার মধ্যে প্রথম সভা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায়, দ্বিতীয় সভা নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায় মীরসরাই ষ্টেডিয়াম সংলগ্ন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া। সভায় উপস্থিত ভবন মালিকরা জানান দীর্ঘদিন ধরে আবাসিক ভবন সংশ্লিষ্ট নানা সমস্যা যেমন আইন শৃংখলা জনিত নিরাপত্তা, পৌরসেবার সমন্বিত উধ্যোগ সহ বহুমুখি উন্নয়ন ও সেবামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে সংগঠনটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক কাশ্মীর, মাহবুবুর রহমান পলাশ, মোশাররফ হোসেন ও আজমীর খান । সদস্য নুর নবী, হক সাব, মো. সোলেমান, নুরুল আবছার, নজরুল ইসলাম মামুন, মো. সামছুদ্দিন, মো. আবু জাফর, মহিউদ্দিন মহিন ।
উক্ত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কবির আহমদ ছুট্টু, জামশেদ আলম, রিদোয়ান উল হক, আবুল খায়ের বাদশা, সুলতান সালাউদ্দিন, আনোয়ার হোসেন, প্রফেসর আখতারুজ্জামান, হাজী কামাল উদ্দিন, সাদেক মিয়া, আবু সায়েদ মুছা, ফজলুল করিম, মুসলিম উদ্দিন, আবুল খায়ের, গোলাম নবী, ডা. গিয়াসউদ্দিন ও রেজাউল হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, “পৌরসভার ২,৩ ও ৪ নং ওয়ার্ডের ভবন মালিকদের নিয়ে স্বার্থ রক্ষা এবং একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। পর্যায়ক্রমে পুরো পৌরসভায় এই কর্মকান্ড এগিয়ে নেয়া হবে ”।
