Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব

 


নিজস্ব প্রতিনিধি ::
তোমরা একতারা বাজাইও না , দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্থানীয় খবরিকা বর্ষপূর্তি ও যুগান্তর স্বজনের উদ্যোগ এক বৈশাখী কবিতা উৎসব । শনিবার ( ১৮ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন । এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এফবিসিআই সদস্য শিক্ষানুরাগী জয়নাল হোসেন বাপ্পী, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দিপীকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, কবি ও প্রাবন্ধিক শাহাদাত হোসেন লিটন, রনজিত ধর, প্রফেসর আক্তারুজ্বামান, প্রফেসর মোয়াজ্বেম হোসেন, কবি মাজহারুল হক ও মাষ্টার হোসাইন সবুজ । রবীন্দ্রনাথের ‘ খেয়া ঘাটের মাঝি’ থেকে ও নজরুলের ‘ খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে’’ সহ নানান কবিতা আবৃত্তি সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত কবি ও কথা সাহিত্যিকবৃন্দ যথাক্রমে সাইফুদ্দিন সাকি, শিরিন আফরোজ, সুমি দাস, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, রায়হানা হাসিব, কাজী নাজরিন, আলমগীর হোসেন, জাহির মুনমুন ও সাংবাদিক রাজিব মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বিপুল দাস, রাজু কুমার দে, আবু সাঈদ ভূঞা, নাছির উদ্দিন, ডা: জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, সাংস্কৃতিক অনুরাগী সেলিম উদ্দিন ও লিটন, কবি সুবর্ণা চক্রবর্তি, মাহবুব হোসেন, সাংবাদিকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ ইউসুফ,  কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, তুষার, সানোয়ার ইসলাম রনি, আবুল খায়ের, আজিজ আজহার, শাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, ইব্রাহিম মাহমুদ, হারাধন চক্রবর্তি, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, রশিদুল হাসান ও তাবিব ইসলাম । অনুষ্ঠানে বাউল ও লোকগীতি গেয়ে শোনায় যথাক্রমে সুজন বাউল, নবনীতা, অবন্তিকা, শুভশ্রী, স্নিগ্ধা, হৃদি, তনুশ্রী, আনন্দিতা ও তানহা। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল হরেক রকম বাউল গান ও সাজানো হাঁড়িতে রসগোল্লা, খই, বাতাসা, মোয়া ইত্যাদি বৈশাখী খাবার।