
নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ। গত ১০ বৈশাখ ১৪৩৩, সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে কবিতা পাঠ, গান ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভীক ওসমান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক, গল্পকার সুমি দাশ। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিতে বৈশাখ ও নববর্ষের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রখ্যাত কবি খুরশীদ আনোয়ার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং বিশিষ্ট কবি আকতার হোসাইন। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সনামধন্য কবি রিজোয়ান মাহমুদ এবং স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর আজাদ। এছাড়া নীল কলমের সদস্যরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে নীল কলমের জীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ নগরীর বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কবি মারজিয়া খানম সিদ্দিকা ও মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শিরিন আফরোজ, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও স্মরণিকা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার কবি নুরজাহান রোজি, গল্পকার রুনা তাসমিনা, গদ্য লেখক রোকসানা বন্যা, বাচিক শিল্পী সিমলা চৌধুরী, সৌভিক চৌধুরী, জাহিদ কায়সার, সুপ্রিয় কুমার বড়ুয়া, শর্মী বড়ুয়া, সোমা মুৎসুদ্দি, প্রাবন্ধিক গৌতম কানুন গো, সাইফুদ্দিন সাকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী সৌভিক চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নীল কলমের সভাপতি কবি মাহবুবা চৌধুরী।

