মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত
নিজস্ব প্রতিনিধি :: সারাদেশের মতো মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে অর্ধদিবস শান্তিপূর্ণ কর্মবিরতি পালিত হচ্ছে। ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন।
দীর্ঘ তিন দশকের বৈষম্য, অবহেলা, প্রশাসনিক উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে একটি ন্যায্য অধিকার আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে। পেশাজীবীরা বলেন- কর্মসূচী চলাকালীন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের যে সাময়িক অসুবিধার মুখোমুখি হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা এই আন্দোলনে অবমূল্যায়ন থামাতে, পেশাজীবীদের নায্য অধিকার নিশ্চিত করতে। স্বাস্থ্যখাত কেবল ডাক্তার-নার্সের ও...







