কবিতা ও গানে বর্ষা উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ::
রবীন্দ্রনাথের ‘‘এমন দিনে তারে বলা যায় এমন ঘরঘোর বরিষায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমষায়’’ ও পল্লী কবি জসিম উদ্দিনের ‘‘ আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছলছল জলধারে’’ সহ নানান বর্ষার কবিতাবলি ও বর্ষার গানে মীরসরাইয়ে সম্পন্ন হলো বর্ষা উৎসব।
মীরসরাই উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক বর্ষা উৎসব যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১৮ জুলাই) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীত শিল্পী ও কবি প্রফেসর আক্তারুজ¦ামান এর সভাপতিত্বে এবং পাঠাগার প্রতিষ্ঠাতা কবি এবং সাংবাদিক মাহবুব পলাশ ও প্রভাষক এবং কবি মোয়াজে¦ম হোসেন ফরহাদ এর সঞ্চালনায় উক্ত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবি...






