Monday, July 27Welcome khabarica24 Online

১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোন ভোট নয় : মিঠাছরা র‌্যালী শেষে পথসভায় নুরুল আমিন


নিজস্ব প্রতিনিধি ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এর নেতৃত্বে উক্ত প্রচারনার জন্য লিফলেট বিতরণ ও এক র‌্যালী রবিবার ( ২ নভেম্বর ) বিকাল ৪ টায় মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে অনুষ্ঠিত হয়। এসময় নুরুল আমিন বলেন শীঘ্রই তারেক রহমান থেকে সর্বোত্তম বার্তা অপেক্ষা করছে। আর ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোনপ্রকার ভোট ও জনগন মেনে নেবে না। তিনি সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। আবার এর মধ্যে দলে কোন প্রকার বিশৃংখলা ও আর মেনে নেয়া হবে না বলেন তিনি। তিনি আগামী ৭ নভেম্বর মীরসরাই সদরে বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালনের ঘোষনা দেন। মিঠাছরা বাজারে লিফলেট বিতরণ ও র‌্যালী শেষে হাইওয়ে চত্বরে পথসভা উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক চেয়ারম্যান নুরুল আফছার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দীন লিটন, মীরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল ইসলাম লিটন, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, চট্রগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মীরসরাই উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসেম, সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সিরাজ উদ্দীন, হাসেম, বদরুদ্দোজা, তপন চৌধুরী, তোবারক হোসেন, দিদারুল আলম, আনোয়ার হোসেন, জহুরুল হক সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ ।