মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান
খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
:: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বিভিন্ন জায়গায় ছোটদারোগা হাট, বড়দারোগা হাট, টেরিয়াল বাজার সহ মহাসড়কের ৫ কিলোমিটার এলাকায় জুড়ে থ্রি-হুইলার সিএনজি নিষিদ্ধ করে এমন অভিযান পরিচালনা করা হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এ ছোট আকৃতির যানবাহন বন্ধে নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠায় ৮টি সিএনজি থ্রি-হুইলার আটক করা হয়।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। বুধবার মহাসড়কের ছোটকমলদহ, ছোটদারোগা হাট, বড়দারোগা হাট এবং টে...







