জাবেদ সভাপতি মাসুদ সম্পাদক : মীরসরাইয়ে প্রথম প্রহর ফাউন্ডেশন এর কমিটি গঠন
প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ মীরসরাই শাখা কমিটি গঠন সম্পন্ন হয়েছে । ১৮ জুন শুক্রবার বিকাল চার ঘটিকায় বড়তাকিয়া বাজার সংলগ্ন আফরোজা গার্ডেন কমিউনিটি সেন্টারে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় কোরআন তেলোয়াত করেন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্য মুসলিম উদ্দিন। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির স্বপ্নদ্রষ্টা সভাপতি মোঃ জিল্লুর রহমান শিবলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহেল ভার্চুয়াল সঞ্চালনায় নতুন কমিটি গঠনে সভায় বক্তারা বলেন সামাজিক ও মানবিক সংগঠন এ কাজে নিজেকে জড়িত রেখে একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখাতে এবং অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের কল্যানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সকল সেচ্ছাসেবক কে। তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে নতুন শক্তির ...







