Saturday, October 24Welcome khabarica24 Online

স্বজন

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

খবরিকা আর্কাইভ, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাহাড় ও প্রকৃতির মাঝে নির্মল আনন্দ এবং সুরের মূর্ছনায় বসন্ত উৎসব পালিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী মীরসরাই মহামায়া লেকে নৌকা ভ্রমণ, গান, কবিতা আবৃত্তি, আড্ডা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বনভোজন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন মীরসরাইয়ের প্রবীণ শিল্পী ভজন চন্দ্র ঘোষ। উক্ত বনভোজন এবং বসস্ত উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মাহবুব পলাশ উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাস, সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক দিদারুল আলম, সদস্য জাবেদ হোসাইন, আব্দু...
খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর বুধবার ( ৩০ মার্চ) বিকাল ৩টায় স্থানীয় পাক্ষিক খবরিকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন এর সভাপতিত্বে নাজমুন ফারহার সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন স্থানীয় সাহিত্য সংস্কৃতি ও শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলিম তুহিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও কথা সাহিত্যিক নুর আল আলম, বিশেষ অতিথী কবি ও আবৃত্তিকার বিভা ইন্দু আবৃত্তি করেন রাখালী যুবক, গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’। কবি ও লেখক সেলিম ইসলাম খান আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘ দোষ কার’ । কবি পুশকিন চৌধুরী আবৃত্তি করেন ‘ শীতের চিঠি’, কবি হোছাইন সবুজ আবৃত্তি করেন স্বরচিত ‘ বসন্ত তুমি’। কবি ও আবৃত্তিকার এরিকা চৌধুরী আবৃত্তি করেন ‘ চির বসন্ত’ । গেয়ে শোনান রবীন্দ্রনাথ এর ‘ আমার পরান যাহা চায়’। কবি ও সাংবাদিক মাহবুব পলাশ আবৃত্তি করেন স্বরচিত ‘...
মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন : সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন -কথাসাহিত্যিক সেলিনা হোসেন

মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন : সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন -কথাসাহিত্যিক সেলিনা হোসেন

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩য় আন্তর্জাতিক কবি সমাবেশ শুক্রবার ( ২৬ নভেম্বর ) সকাল ১০টা থেকে দিবসব্যাপী অনুষ্ঠিত হয়। স্থানীয় খবরিকার উদ্যোগে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এবারের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক আন্তর্জাতিক করেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষনে যখন আলোচনার ডাক দিয়েছিলেন তখন এয়াহিয়া খান সেই শান্তির পথ বন্ধ করে দেশে একটি অন্ধকার সময়ের দিকে ঠেলে দিয়েছে। আর তখনি বাংলা একাডেমী থেকে শুরু করে সর্বত্র সাহিত্য সংস্কৃতি কর্মীরাই শুরুতে সংগঠিত হয়ে বঙ্গবন্ধুর সাথে ঐক্যমতে স্বাধীনতা আন্দোলনে সূত্রপাত ঘটিয়েছে। যার ফলশ্রুতিকে আজকের এই মহান স্বাধীন দেশ পেয়েছি। তিনি মীরসরাইয়ের মতো গ্রামীণ জনপদে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এমন একটি আয়োজনে সাধুবাদ জানান । কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও পুশকিন চৌধুরীর সঞ...
নিজামপুর সরকারি কলেজে এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের র‌্যাগ-ডে পালন

নিজামপুর সরকারি কলেজে এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের র‌্যাগ-ডে পালন

খবরিকা আর্কাইভ, খেলার মাঠ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজের এইচএসসি-২০২১ শিক্ষার্থীরা নিজেদের বর্ণিল রঙ্গে রাঙ্গিয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে র‌্যাগ-ডে পালন করেছে। বুধবার বেলা ১১ টার দিকে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধন শেষে শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি কলেজ মিলনায়তন থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ মাঠে মানবচিত্রের মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।বক্তব্য তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একজন শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস হলো চরম ও পরম আকাঙ্ক্ষার জায়গা। ক্যাম্পাসে আসার প্রথম দিন থেকেই ক্যাম্পাস,বন্ধু-বান্ধব নিয়ে সে নানা ধরনের স্বপ্ন বুনতে থাকো তোমরা তা সাধারণত অন্য কোথাও পারা য...
মির্জা বাজার প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য শিক্ষানুরাগী নুরুল গনিকে সংবর্ধনা

মির্জা বাজার প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য শিক্ষানুরাগী নুরুল গনিকে সংবর্ধনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হোসাইন :: মির্জা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল গনিকেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্প্রতিবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব গোলাম রহমান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী বলেন জনাব নুরুল গনির মতো শিক্ষানুরাগী এই সমাজে বিরল। এমন সমাজসেবক ও শিক্ষা সেবার মানষিকতা সম্পন্ন লোক দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় থাকলে দেশের শিক্ষা আরো এগিয়ে যেত। তিনি এমন মহানুভব মানুষের দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবুতোয়াব মজুমদার, বশির আহমেদ সরকার, এস .এম আরিফুল হক, জনাব ফারুক হোসাইন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব ফরিদুল হাসান টিপু প্রমুখ ব্যক্তিবর্গ।...
বিভিন্ন ধর্ম ও গোষ্ঠি নিয়ে মীরসরাইয়ে সম্প্রীতি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বিভিন্ন ধর্ম ও গোষ্ঠি নিয়ে মীরসরাইয়ে সম্প্রীতি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন ধর্ম, পেশা, শ্রেণী ও গোত্রের সাধারন মানুষ ও বিশিষ্টজনদের সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজন ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষে এক ‘ সস্প্রীতি র‌্যালী ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়। শনিবার ( ৩০ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সাম্যবাদি নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মহাসড়ক প্রদক্ষিন করে মীরসরাই ষ্টেডিয়ামে এসে এক সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন । সমাবেশে মুসলিম সম্প্রদায়ের পক্ষে সম্প্রীতিমূলক বক্তব্য রাখেন মীরসরাই লতিফী কামিল মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, হিন্দু ধর্মের পক্ষে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদেরন সভাপতি নুপুর কুমার ধর, বৌদ্ধ ধর্মের পক্ষে বক...
মীরসরাইয়ে দুই বিদ্রোহী প্রার্থীর প্রত্যাহার :: খৈয়াছরা ও ইছাখালীতে অনড়

মীরসরাইয়ে দুই বিদ্রোহী প্রার্থীর প্রত্যাহার :: খৈয়াছরা ও ইছাখালীতে অনড়

খবরিকা আর্কাইভ, খেলার মাঠ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৯ নং মীরসরাই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার ঘোষনা দিল। গত ২৯ অক্টোবর ( শুক্রবার) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আনুষ্ঠানিভাবে গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার ঘ্ষোনা দেন। তবে এসময় অবশিষ্ট দুই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে একইরুপ সুরাহার বিষয় জানাতে পারেন নি উপজেলা আওয়ামীলীগ। তাই সেখানে এখনো বিদ্রোহীদের অবস্থান অনড় হলে শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়মীলীগ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং কালে ৯নং মীরসরাই ইউনিয়নের বিদ্রোহীপ্রার্থী সাইফুল্লাহ দিদার ও সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার ফারুক তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দেন। নানাভাবে দলের জন্য ত্যাগের কারনে অভিমান কর...
ঈদে আসছে কবি মুসা”র লেখায় শিল্পী সালমার কন্ঠে ‌‌”বন্ধুরে তুই পরান পাখি”

ঈদে আসছে কবি মুসা”র লেখায় শিল্পী সালমার কন্ঠে ‌‌”বন্ধুরে তুই পরান পাখি”

আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না :: বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা এবার কন্ঠ দিলেন কবি ও গীতিকার মুসা"র অনবদ্য লেখা গানে, গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ফোক মাল্টিমিডিয়ার ব্যানারে এস, রুহুল এবং গানটির পরিচালক ছিলেন তরুন প্রজন্মের মেধাবী নির্মাতা শুভ শীল। বরেণ্য কবি ও কথা সাহিত্যিক মুহাম্মদ মুসা"র বহু প্রতীক্ষিত লেখা ফোক গান "বন্ধুরে তুই পরান পাখি তোরে ছাড়া বাঁচিনা" কথামালায় এস,রুহুল এর মিউজিক ও সুরে গানের শুটিং শেষ করেছেন ও চলচিত্র নির্মাতা শুভ শীল। জানা যায় পবিত্র ঈদুল আযহায় বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলেসহ ইলেকট্রনিক মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গানটি রিলিজ করা হবে, গানটির বিষয় নিয়ে কন্ঠ শিল্পী সালমার সাথে কথা বললে তিনি আমাদের কে জানান আমি আমার লাইফে অনেক গানে কন্ঠ দিয়েছি বরাবর এর মতো এবারও একটি নতুন গানে শুনামধন্য গীতিকারের লেখায় একটি চমৎকার গান...