Saturday, October 24Welcome khabarica24 Online

স্বজন

মীরসরাই সদরের আওয়ামীলীগ নেতা প্রফেসর নুরুল আবছার সেলিমের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাই সদরের আওয়ামীলীগ নেতা প্রফেসর নুরুল আবছার সেলিমের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও মীরসরাই পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আবছার সেলিমের উদ্দ্যেগে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) মীরসরাই পৌরসদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবন ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১/২ কেজি। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন। এ সময় নুরুল আবছার সেলিম বলেন, প্রতিবছর রমজান মাসে মীরসরাই পৌরসভার অসহায় ও প্রতিবন্ধি মানুষদের সহযোগিতা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় চলতি বছরে ২৩০ টি পরিবারের মাঝে এই ইফতার সমগ্রী বিতরণ করছে। তাঁর এই মানবিক কর্মকান্ডে সাধারনমহলে প্রসংশিত হয়।...
সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

আন্তর্জাতিক, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউপির বিএসআরএম গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউপির নন্দনপুর গ্রামের আবু তাহের এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।...
৫০ টি দুস্থ পরিবারের মাঝে বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

৫০ টি দুস্থ পরিবারের মাঝে বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খবরিকাকাগজ, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান উপলক্ষে মীরসরাই উপজেলার ৫০টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ইসলামি সামাজিক সংগঠন “বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশন”। শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির তত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামীম সায়েম। এই বছর সংগঠনের উপকারভোগী হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ টি পরিবারকে তালিকাভূক্ত করা হয়। পবিত্র মাহে রমজানের অসহায় রোজাদারদের কষ্ট কিছুটা লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এইসব বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নবাব শরীফ, দপ্তর সম্পাদক জামশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরফান ইসলাম, সদস্য মেহেদী হাসানসহ প্রমূখ । সেবামূলক কাজের ধারাবাহিকতায় বন্ধু মহল...
খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার ইফতার মাহফিল ও ইফতার পরবর্তি ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান খবরিকা কার্যালয়ে শুক্রবার ( ১৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান উপদেষ্ঠা ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও খবরিকা সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ওসি কবির হোসেন, ৯নং মীরসরাই ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম তুহিন, খবরিকার উপদেষ্টা নজরুল গবেষক নুর আল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, প্রফেসর আবুল মনছুর, সাংবাদিক রাজিব মজুমদার, আবুল খায়ের, জাবেদ হোসাইন, কামরুল ইসলাম, সানোয়...
মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কেউ সেজেছে জেলে, কেউবা গৃহবধূ। কারো হাতে বাউলের একতারা, কারো হাতে ধান ভানার কুলো। আবার রয়েছে বৃহৎ আকৃতির পাখা ও একতারাসহ কাগজের বাহারি রকমের ফুল। এমনই বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় “এসো হে বৈশাখ, এসো এসো” এই স্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ মীরসরাই শিল্পকলা একাডেমি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক এবং ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।...
সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দৈনিক ইত্তেফাকের সাবেক মীরসরাই উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ এপ্রিল সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে, সংগঠনের কার্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নয়ন কান্তি ধুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জামসেদ আলম। সভায় স্মতিচারন মুলক বক্তব্য প্রদান করেন সুজন মন্ডলের বাবা সাংবাদিক নিরোধ বরণ মন্ডল, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজু কুমার দে, বাবলু দে, ইকবাল হোসেন। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাবেদ হোসেন, কামরুল ইসলাম, কামরুল হাসান, সানোয়ার ইসলাম রনি, আব্দুল মান্নান রানা, প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা সন্তান তনু...
করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর সেতু সংলগ্ন এলাকায় রবিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের উদ্যোগে ও রমজান উপলক্ষে ১৫০ জন অসহায় শ্রমিকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য মোশাররফ হোসেন ভূঁইয়া, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, শিক্ষানুরাগী বদিউল আলম, যুবলীগ নেতা মুরাদ, অভিযান ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সালা উদ্দিন প্রমুখ। সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, মীরসরাইয়ের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নির্দেশে এবং তার সুযোগ্য পুত্র মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমি করেরহাট ইউনিয়নের শ্রমিকদের মাঝে আমি ইফতার ও খাদ্য স...
জনার্দনপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

জনার্দনপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৮নংদুর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর গ্রামের কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব ভস্মিভূত হয়ে গেছে। সরেজমিনে জানা গেছে বুধবার ( ৩০ মার্চ) সকাল ১১টায় গ্রামের কাশেম মেম্বার বাড়ীর মৃত আবুল কালামের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তেই আগুনের লেলিহাস শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। একে একে ভস্মিভূত হয় এনামুল হক ও আবুল কালামের সন্তানদের সকলের ঘর পুড়ে ছাই যায়। এক পর্যায়ে মীরসরাই থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আংশিক পুড়ে যাওয়া পাশ্ববর্তি আজিজ মাষ্টার, সুজাউল হক মেম্বার ও সাবেক মেম্বার রবিউল হোসেন এর বসত ঘর এলাকাবাসি ও ফায়ার সার্ভিস এর তৎপরতায় রক্ষা পায়। ফায়ার সার্ভিস এর ষ্টেশান অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান বাড়ির দক্ষিন পার্শ্বের আবুল কালামের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আবার সরেজমিনে প্রত্যক্ষদর...