Tuesday, July 28Welcome khabarica24 Online

করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর সেতু সংলগ্ন এলাকায় রবিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের উদ্যোগে ও রমজান উপলক্ষে ১৫০ জন অসহায় শ্রমিকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য মোশাররফ হোসেন ভূঁইয়া, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, শিক্ষানুরাগী বদিউল আলম, যুবলীগ নেতা মুরাদ, অভিযান ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সালা উদ্দিন প্রমুখ। সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, মীরসরাইয়ের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নির্দেশে এবং তার সুযোগ্য পুত্র মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমি করেরহাট ইউনিয়নের শ্রমিকদের মাঝে আমি ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করি, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবো।