Tuesday, July 28Welcome khabarica24 Online

সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিনিধি :: দৈনিক ইত্তেফাকের সাবেক মীরসরাই উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ এপ্রিল সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে, সংগঠনের কার্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নয়ন কান্তি ধুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জামসেদ আলম। সভায় স্মতিচারন মুলক বক্তব্য প্রদান করেন সুজন মন্ডলের বাবা সাংবাদিক নিরোধ বরণ মন্ডল, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজু কুমার দে, বাবলু দে, ইকবাল হোসেন। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাবেদ হোসেন, কামরুল ইসলাম, কামরুল হাসান, সানোয়ার ইসলাম রনি, আব্দুল মান্নান রানা, প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা সন্তান তনু মন্ডলসহ প্রমুখ। এদিকে স্মরণ সভার পূর্বে প্রেসক্লাব থেকে সুজন মন্ডলের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরমেয়র সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।