স্যোশাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে- চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব অধ্যাপক শওকত আলম বলেছেন, ‘স্যোশাল মিডিয়ার সাইটগুলোতে অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে।’
শুক্রবার বিকালে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় অধ্যাপক শওকত আলম, প্রাথমিক শিক্ষা সমাপনি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষাবোর্ড সচিব বলেন, ‘এখন একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তার আশেপাশের শিক্ষার্থীদের সাথে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয়। প্রযুক্তির কার...






