Saturday, October 31Welcome khabarica24 Online

সারা-দেশ

বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি ঃ বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই উপজেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল ছাত্র-ছাত্রী এবং অভিবাবক নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে ও বিকালে সীতাকুন্ড ইকো পার্কে মীরসরাই শিল্পকলা প্রথমবারের মতো আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন মীরসরাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলি সায়েদ মাহমুদ ও মীরসরাই শিল্পকলা একাডেমীর নৃত্যর শিক্ষক সাগর সেন, গানের শিক্ষক লক্ষণ, তবলার শিক্ষক বাঁধন, এছাড়াও আনন্দ ভ্রমণে প্রায় ১৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী এবং অভিবাবক অংশগ্রহণ করেন। উক্ত আনন্দ ভ্রমণে মীরসরাই শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়। খেলাধুলার শেষে কবিতা আবৃত্তি, গান ও নৃত্...
প্রথমবারের মতো পাখি নিয়ে তৈরি হলো ‘প্যারাডাইজ নেস্ট’ চলচ্চিত্র

প্রথমবারের মতো পাখি নিয়ে তৈরি হলো ‘প্যারাডাইজ নেস্ট’ চলচ্চিত্র

বিনোদন, সারা-দেশ, স্লাইড
বিনোদন ডেস্কঃ পাখি নিয়ে গান কবিতার অভাব নেই এদেশে। তবে প্রথমবারের মতো পাখি নিয়ে তৈরি হলো চলচ্চিত্র। নাম ‘প্যারাডাইজ নেস্ট’। আর এখানে চরিত্র কেবল পাখিই। সেই পাখির নাম দুধরাজ এক সময় হাতের কাছে দেখা মিললেও বাংলাদেশে এখন প্রায় বিরলপ্রজ পাখিই বলা হয় দুধরাজকে। এটার ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার। তবে অঞ্চলভেদে দুধরাজ, সাহেব বুলবুলি, শাহ-বুলবুল নামেও পরিচিত। দেখতে বুলবুলির মতো হলেও এ পাখি বুলবুলের সমগোত্রীয় নয়। সেই পাখির জীবন বৈচিত্র নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন দেশের জনপ্রিয় আলোকচিত্রী আরিফ আহমেদ। এটি বেশ পুরনো খবর। নতুন খবর হলো তার চলচ্চিত্রটি ঘুরে বেড়াচ্ছে দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে। পৃথিবীজুড়ে বন আর বন্যপ্রাণিদের প্রতি উদাসীনতার এই দুঃসময়ে আরিফ আহমেদের চলচ্চিত্রটি দুনিয়া মাতাচ্ছে। সম্প্রতি এটি প্রদর্শিত হয়েছে ইতালির একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার ‘প্যারা...
সাকিব স্মৃতি সংসদের আয়োজনে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরী, আলোচনা সভা অনুষ্ঠিত ও নব কমিটি গঠন

সাকিব স্মৃতি সংসদের আয়োজনে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরী, আলোচনা সভা অনুষ্ঠিত ও নব কমিটি গঠন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  জে বি উচ্চ বিদ্যালয় প্রয়াত শিক্ষার্থী ফারহান সাকিবের স্মরণে ২০১৬ সালে প্রতিষ্ঠিত সাকিব স্মৃতি সংসদের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শোক ব্যানারে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে সাকিব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।এরপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন জে বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সংঘঠনের প্রধান উপদেষ্টা সুভাষ সরকার, জে বি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি টুংকেল বড়ুয়া, অর্থ সম্পাদক শাকিল শাহাব সহ সাকিব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।এরপর সাকিব স্মৃতি সংসদের নব কমিটিতে শাহ আব্দুল্লাহ আল রাহাত কে সভাপতি ও জাহিদ হাসান প্রান্ত কে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটির অনুমোদন দেন সংঘঠনের প্রধান উপদেষ্টা ও জে বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার। প্রেস বিজ্ঞপ্তি  ...
চট্টগ্রাম দৈনিক ডেসটিনি প্রতিনিধিদের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম দৈনিক ডেসটিনি প্রতিনিধিদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জেলা সমন্বয়ক,চট্টগ্রামঃ চট্টগ্রামের গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সরাইপাড়া জয়নগর মসজিদের পার্শ্বে কোম্পানির জায়গাস্থিত দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধিদের ৩য় মাসিক সভা জেলা সমন্বয়ক সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা সহকারী সমন্বয় (সংবাদ) আবুল খায়ের এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞাপনের জেলা সহকারী সমন্বয়ক হোসাইন মেহেদী, অর্থের জেলা সহকারী সমন্বয়ক এরশাদুজ্জামান, সাকুলেশান জেলা সহকারী সমন্বয়ক আব্দুল আওয়াল রোকন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও উপজেলার প্রতিনিধি বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তর‌্য বিজ্ঞাপন, নিউজ, অর্থ ও সাকুলেশান নিয়ে বক্তব্য রাখেন এবং বলেন সকল প্রতিনিধি তাদের কাজ সততা এবং আন্তরিকতা থাকলে অন্যান্য জেলা এবং বিভাগ থেকে আমরা এগিয়ে যাবো। সভাপতি তার বক্তব্যে বলেন পত্রিকা সবার এখানে কোন ভেদাভেদ থাকতে পারবে না এটা কোন দল বা সংগঠন...
দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেস্কঃ ২০১৭ সালে জাতীয় পুরষ্কার প্রাপ্ত এবং দক্ষিণ এশিয়ার সেরা আইটি সম্মাননা (mBillionth Award South ASIA) প্রাপ্ত অ্যাপ “ভ্যাট চেকার” এবং 1.3 মিলিয়ন ব্যাবহারকারীর বিশ্ব কাঁপানো মোবাইল অ্যাপ Top Tube এর ফাউন্ডার জুবায়ের হোসাইন দিয়েছেন প্রশ্নফাঁস রোধে অসাধারণ ও অভূতপূর্ব প্রস্তাবনা। "প্রশ্নপত্র ফাঁস বেশ কয়েকবছর ধরে চলে আসছে যা এখন মহামারী আকার ধারন করেছে। এ অনিয়ম রোধ করতে নানা মহল থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা এসেছে, তবে আমি স্টাডি করে একান্ত কিছু আইডিয়া শেয়ার করবো এবং প্রস্তাবিত কিছু উদ্যোগের ভালো - খারাপ দিক নিয়ে আলোচনা করবো। আমার উদ্যোগটির নাম দিয়েছি “Digital Question Locker -DQL" DQL হবে এক ধরনের IoT প্রজেক্ট। প্রথমে একটু বলে নিচ্ছি IoT প্রজেক্ট কাকে বলে। The Internet of things (IoT) হচ্ছে এক ধরনের ফিজিকাল ইলেকট্রোনিক ডিভাইস যা ডিজিটাল সফটওয়্যার এর মাধ্যমে সেট্রালি নি...
জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠান বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে ২০০৮ ব্যাচের ছাত্র সামছুদ্দিন আবীরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, প্রধান শিক্ষক সাইফুল আলম, সহ-প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে, জয়পুর পূর্ব জোয়ার আংকুরেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রঞ্জন নাথ, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারেক নিজামী, রেজাউল করিম, নীলুফা ইয়াছমিন, কেয়া চক্রবর্তী, অছিউর রহমান, পরিচালনা সদস্য জহুরুল আলম চৌধুরী, নুরুল আলম, ২০০৮ ব্যাচের ছাত্র জয়নাল আবেদীন, গোপাল দেব...

মিরসরাইয়ে উত্তর মোবারকঘোনা আনোয়ারা স্কুলের শুভ উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দারে মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শফিউল্লাহ চৌধূরী ফাউন্ডেশন কর্তৃক ‘আনোয়ারা বেগম স্কুল’ শিরোনামে একটি প্রাথমিক স্তরের বিদ্যালয়ের শুভ উদদ্বোধন করা হয় বুধবার ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময়। প্রতিষ্ঠানটি চলতি অর্থ বছরের জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারের কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির শুভ উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন শেষে আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মোবারকঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মির্জা জসিম উদ্দিন, গোলকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন ইরান, এম এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠ...