Friday, September 11Welcome khabarica24 Online

চট্টগ্রাম দৈনিক ডেসটিনি প্রতিনিধিদের মাসিক সভা অনুষ্ঠিত

জেলা সমন্বয়ক,চট্টগ্রামঃ চট্টগ্রামের গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সরাইপাড়া জয়নগর মসজিদের পার্শ্বে কোম্পানির জায়গাস্থিত দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধিদের ৩য় মাসিক সভা জেলা সমন্বয়ক সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা সহকারী সমন্বয় (সংবাদ) আবুল খায়ের এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞাপনের জেলা সহকারী সমন্বয়ক হোসাইন মেহেদী, অর্থের জেলা সহকারী সমন্বয়ক এরশাদুজ্জামান, সাকুলেশান জেলা সহকারী সমন্বয়ক আব্দুল আওয়াল রোকন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও উপজেলার প্রতিনিধি বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তর‌্য বিজ্ঞাপন, নিউজ, অর্থ ও সাকুলেশান নিয়ে বক্তব্য রাখেন এবং বলেন সকল প্রতিনিধি তাদের কাজ সততা এবং আন্তরিকতা থাকলে অন্যান্য জেলা এবং বিভাগ থেকে আমরা এগিয়ে যাবো।
সভাপতি তার বক্তব্যে বলেন পত্রিকা সবার এখানে কোন ভেদাভেদ থাকতে পারবে না এটা কোন দল বা সংগঠনের নয় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ব আহবান জানিয়ে এবং সম্পাদকের নিঃশর্ত মুক্তি কামনা করে সভার কার্যক্রম শেষ করে।