ডিসি হিলে ৯দিনব্যাপী একুশ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে হবে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন-ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষার কথা সবার মনে পড়ে। প্রায় দিনই বইমেলাই যায়, অনেকের সঙ্গে কথা হয়, দেখা হয়-ভালোই লাগে। এখন তো আমরা স্বাধীন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। অর্জিত জিনিস ভক্তি-শ্রদ্ধাভরে সহজভাবে পালন করব এটাই তো স্বাভাবিক। তবে আগে তা পালন করা ছিল খুব কঠিন। অতীতে কষ্টকর দিনগুলোর কথা আজও মনে পড়ে। প্রায় প্রতিদিনই ধরপাকড়, মারধর কতকিছু হতো, তবুও আমরা অনুষ্ঠান করতাম, অনেকটা জোর-জবরদস্তি করা হলেও করতে হতো, আমাদের গন্তব্যে যেতে হবে ভেবে। আমাদের সময় তৎকালীন ছাত্রনেতাদের অন্যতম কাজই ছিল আন্দোলনকে বেগবান করে তোলা। সে জন্যই ছাত্রনেতাদের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। গতকাল ২০ ফেব্রুয়ারি নগরীর নজরুল স্কোয়ার ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলা পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে ডিসি হিলে ৯দ...






