মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর স্মরণে শোক র্যালী ফুলে ফুলে শ্রদ্ধা ও স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক - গতকাল ১১ই জুলাই ( সোমবার) , মীরসরাই উপজেলায় ঘটে যাওয়া ৪৫ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ট্রাজেডির ৫ম বার্ষিকী পালিত হয় নানান উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে। সকাল ১০টা থেকে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে শোকর্যালী, পুস্পস্তবক অর্পন, স্মৃতিচারন ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে জেয়াফতের মাধ্যমে গতকাল পালিত হয় দিনটি।
শোকাবহ উক্ত দিনের ৫ম বছরে পদার্পনের দিবসে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজম খানের সভাপতিত্বে মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় উক্ত স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
