Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে জমে উঠছে ঈদের বাজার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  এম.ইমাম হোসেনঃ  ঈদ মানেই খুশি অফুরান। মুখরোচক খাবার-দাবার, ঘোরাঘুরি আর নতুন পোশাকের গন্ধে মাতোয়ারা হওয়া যেন ঈদের আরেক অর্থ। মুসলমানদের এই প্রধান ধর্মীয় উৎসবে আয়োজনটা একটু বেশিই থাকে। বেশ আগ থেকেই শুরু হয় ঈদের কেনাকাটা। ঈদের আগে একমাস জুড়ে সিয়াম সাধনা যেমন চলে, তেমন খুশির দিনে রঙিন হওয়ার জল্পনা কল্পনাও চলে পুরোদমে। তাইতো রমজানের কয়েকটা দিন যেতে না যেতেই পূর্ণ উদ্যামে জমে উঠেছে ঈদের বাজার। মীরসরাইয়ে বিভিন্ন বিপনি বিতান গুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে বিক্রি তেমন না দেখা গেলেও ইফতারের আগেই বেচা-বিক্রির ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মীরসরাইয়ে কয়েকটি মার্কেট ঘুরে এমনই চিত্র দেখা গেছে। মীরসরাইয়ে বারইয়ারহাট,মিঠাছরা,বড়তাকিয়া,আবু-তোরাব সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের নজর কাড়তে দোকানের সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। নিজ নিজ প্রত...

মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রীল্যান্স কর্মশালা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন ঃ মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (১০জুন) বিকালে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে ‘ফ্রীল্যান্স সাংবাদিকতা ও অবাধ তথ্য প্রবাহ’ বিষয়ক কর্মশালা, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করা হয় স্মরণিকা ‘লিপিকার’ এর। কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রথম অধিবেশনের প্রধান অতিথী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তাক আহমদ। শুভ উদ্বোধনের পরই তাঁর প্রশিক্ষন প্রদানের পর প্রশিক্ষন প্রদান করেন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ...

বিশ্বের সাথে তাল মেলাতে হলে ইংরেজী শিক্ষায় শিক্ষিত হতে হবে -গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজী ও বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ইংরেজী শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারলে দেশ বিদেশে নেতৃত্ব দেয়া সম্ভব। গতকাল (৩জুন) মিরসরাই উপজেলা এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন মীরসরাইয়ে ৫টি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। এই জাতির ভবিষ্যত এই প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে সরকার এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে। মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের আয়োজনে ও এস রহমান ট্রাষ্টের পক্ষ থেকে নগদ প্রাইজবন্ড ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে মিরসরাই উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১২০জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল (৩জুন) শুক্রবার সকাল ১১টায় কলেজ...

মীরসরাইয়ে “পাক্ষিক খবরিকার” এ্যাওয়ার্ড ভুষিত কবির আহম্মদ নিজামী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার “পাক্ষিক খবরিকার” ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সফল চেয়ারম্যান হিসেবে “পাক্ষিক খবরিকা” এ্যাওয়ার্ড ভুষিত হন মায়ানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী । তিনি বর্তমানে মায়ানী ইউনিয়নের বাংলাদেশ আ’লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭০ সালের ৩০ জুন পশ্চিম মায়ানী গ্রামের আবদুল জব্বার হাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা-আবু জাফর,মাতা-মৃত আবিরের নেছা। পশ্চিম মায়ানী হাজী পাড়া নূরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। ১৯৮৫ সালে আবু তোরাব উচ্চ বিদ্যালয় থেকে এস.এস সি ,নিজামপুর কলেজ থেকে ১৯৮৭ সালে এইচ.এস সি ও ১৯৮৯ সালে বিএ পাশ করেন। ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগে এস,এস এস সম্পন্ন করেন। ১৯৯২ সালে বঙ্গবন্ধু ল টেম্পল থেকে এল.এল বি প্রথম পর্ব এবং ২০০৮ সালে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ক...

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে কবি নজরুলের জন্ম -জয়ন্তী আলোচনা সভা , স্ব রচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরাত সংস্করণ, প্রথম পাতা, সংবাদ শিরোনাম
মধ্য প্রাচ্য প্রতিনিধি : আরব আমিরাত জাতীয় কবিতা মঞ্চের আরব আমিরাত শাখার উদ্যোগের ও কবি নজরুল সাহিত্য পরিষদ দুবাই এর সার্বিক সহযোগীতা নজরুল জন্ম -জয়ন্তী অনুষ্ঠান গত ২৭ মে বিকাল ৫টা আবুধাবী শাপলা হোটের হাউজে অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলা সাহিত্যে কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমৃত্যু তিনি সমাজের বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা তার কবিতা ও গানে তুলে ধরেছেন। এপার-ওপার বাংলায় তার জনপ্রিয়তায় প্রমাণ করে তিনি শুধু বাংলাদেশের জাতীয় কবিই নন বিশ্বের সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নক্ষত্র। জাতীয় কবিতা মঞ্চের আরব আমিরাত শাখার সম্মানিত সভাপতি কলামিস্ট,সাহিত্যিক, কবি মোহাম্মদ মুছার সভাপত্বিতে,জাতীয় কবিতা মঞ্চের সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার সঞ্চালন...

শান্তিনীড়’র শিক্ষোন্নয়ন বৃত্তি ও যুগপূর্তি অনুষ্ঠান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়’র শিক্ষোন্নয়ন বৃত্তি-২০১৫, ভাষা প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণও সংগঠনের যুগপূর্তি অনুষ্ঠান আজ ২৮ মে (শনিবার) সকাল ১০ টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল। অধ্যক্ষ নুরুল আবছার এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জেবির উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুবাস সরকার, র‌্যাব এর সহকারি পরিচালক মাঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট পেশাজীবি ও রাজনীতিবিদ দেলোয়ার হোসেন, মী...

মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৮মে সকাল ১১টা মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মফিস উদ্দিন আহম্মদ এবং সঞ্চালনা করেন সহকরী প্রধান শিক্ষক নাসির উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আই.টি বিশেষজ্ঞ, উত্তর জেলা আ’লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, বিদ্যালয় ...

মিরসরাইয়ে হামলা চালিয়ে ঘর ভাংচুর , আহত অন্তত-১০ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে ফিল্মিষ্টালে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর দরজা জানালা ভাংচুর, মহিলাদের পিটিয়ে আহত ও আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে সরে জমিন পরিদর্শনে জানা যায়,  আজ ২৫ মে বিকেল সাড়ে ৩টার সময় মিরসরাই পৌরসদরস্থ ৪নং ওয়ার্ডের গোভনিয়া গ্রামের সোনামিয়া মিজি বাড়ীর জৈনেক নুর ইসলামের ঘরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এ হামলা চালায়। গৃহকর্তা নুর ইসলাম অভিযোগ করে বলেন, একই বাড়ীর আবুল খায়েরের ছেলে নুর উদ্দিন (২৫), ছালা উদ্দিন (২৩), আলো (২২), সাজ্জাদ (২০), মুন্সির ছেলে বেলাল (৩৫) ও অজ্ঞাত আরো ৮-১০ জন এ হামলা চালায়। তিনি আরো জানান, তাদের ঘরের পশ্চিম পাশের দেয়ালের সাথে আবুল খায়েরদের সীমানা প্রাচীর দেয়া নিয়ে সকাল ১০টার সময় বাক বিতন্ডা হয়। বিকেলের হামলাটি ওই ঘটনার রেশ ধরে করা হয়েছে বলি তিনি দাবী করেন। এ স...