Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে আইসিটি বিষয়ে শিক্ষকদের কর্মশালা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রজন্ম মীরসরাই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠীত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ আগষ্ট) স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজম্ম মিরসরাই’ এর উদ্যোগে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার সহযোগীতায় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে একদিনের ওই কর্মশালা অনুষ্ঠীত হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মো.আব্দুল করিম ও মো. মিজানুর রহমান । বিকালে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সনদপত্র বিতরণ ও প্রজন্ম মিরসরাই’র স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধ...

১৬নং সাহেরখালী ইউপি চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন মো. কামরুল হায়দার চৌধুরী। আজ বুধবার (৩ আগষ্ট) সকাল ১০টা সাহেরখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান মাহফুজের সভাপতিত্বে ও ১৬ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সভাপতি বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুল হায়দার চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. নুর হোসেন, মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন, মুক্তিযোদ্ধা মোতালেব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়...

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১৬ যাত্রী আহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছে। রবিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার বারইয়ারহাট বাজারের রেলগেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ও উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলো খাগড়াছড়ি জেলা খাগড়াপুর এলাকার দামিনি ত্রিপুরা (৪২), তার মা বিরলা ত্রিপুরা (৫৫), তার স্ত্রী পুষ্পিতা ত্রিপুরা (৩২), তার মেয়ে ইমং ত্রিপুরা ( ১৫ মাস) , মোকসুদ রহমান (৩০), মাসুদ (২৫), তার পিতা আনোয়ার (৫০)। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। গেইটম্যানের দায়িত্ব অবহেলার কারণে এদূর্ঘটনা ঘটেছে বলে আহত যাত্রী ও স্থানীয়রা জানান। ঘটনার পর থেকে গেইটম্যান পলাতক রয়েছে। এদের মধ্যে বিরলা ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হা...

মীরসরাইতে ১০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ও মানবন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইয়ের করেরহাটে ১০টি বিদ্যালয়ের অন্তঃত ৭ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশাল সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ এবং মানব সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (৩১ জুলাই) করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উপজেলার ১ নম্বর করেরহাট বাজারে এসব কর্মসূচী পালন করা হয় । সমাবেশে করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপনের সভাপতিত্বে এবং করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট বাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনাইটেড ক্লাবের সভাপতি ডা. জামাল উদ্দিন, ইউপি সদস্য শহিদ উল্ল্যাহ, পেয়ার আহম্মদ মিন্টু, কোরবান আলী, মনির ...

মীরসরাইয়ে পুলিশ বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদন্ডের আদেশের প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে মীরসরাইয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও গাজী নিজাম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, পৌরসভা বিএনপি নেতা মহিউদ্দিন, আলমগীর, জাহিদ হুসাইন, উপজেলা ছাত্রদল সভাপতি শাহ মোঃ ফোরকান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা তারেক মেম্বার, নুরুল আলম, মহিউদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার মাহমুদ জিপসন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, হিঙ্গ...

একাত্তরের মতো জঙ্গিদের দেশ থেকে সমূলে উৎপাটন করা হবে -গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ঃ ধর্মের নামে একদল উগ্র মানসিকতা সম্পন্ন জঙ্গী গোষ্ঠি এ দেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষকে হত্যা করছে। যারা এই হত্যায় লিপ্ত রয়েছে তাদের মুখোশ এখন জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। তাই ৭১’র মতো ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদকে এ দেশ থেকে সমূলে উৎপাটন করবো। গতকাল (২২ জুলাই শুক্রবার) মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। এসময় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রসার বড়–য়ার সঞ্চালনায় এবং সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কব...

মীরসরাইতে জাতীয় মৎস্য সপ্তাহ এর সংবাদ সম্মেলন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ “জল আছে যেখানে ” মাছ চাষ সেখানে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস উৎসব ২০১৬ উপলক্ষে ১৯ জুলাই থেকে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। তার ধারাবাহিকায় আজ ১৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টা উপজেলার মৎস্য কর্মকর্তা  উদ্যোগে  সংবাদ সম্মেলন এবং উপজেলায় মাইকিং এর প্রচারনার মাধ্যমে জাতীয় মৎস সপ্তাহ কার্যকক্রম শুরু হয়।  উপজেলার মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী  সংবাদ সম্মলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কার্যক্রম শুভ সুচনা করেন।...

বারইয়ারহাট পৌরসভার ৩৩ কোটি ৫৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক-  বারইয়ারহাট পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ১৪ জুলাই দুপুর ১২টায় পৌরসভা চত্ত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন। ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা বক্তৃতায় মেয়র নিজম উদ্দিন বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে আমি বারইয়ারহাট পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর চলতি বছরের ২৪ জানুয়ারী শপথ গ্রহণের পর ২৯ ফেব্রুয়ারী পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। ২০০০ সালে মীরসরাইয়ের সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্ঠায় পৌরসভাটি সৃষ্টি হয়। পৌরসভা সৃষ্টির ১৫ বছর অতিক্রম হলেও, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পৌরসভার অবকাঠামোগত ও যোগাযোগের ক্ষেত্রে তেমন উন্নয়ন...