Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আইসিটি বিষয়ে শিক্ষকদের কর্মশালা সম্পন্ন

Mirsarai-04.08.2016

নিজস্ব প্রতিবেদক : মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রজন্ম মীরসরাই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠীত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ আগষ্ট) স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজম্ম মিরসরাই’ এর উদ্যোগে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার সহযোগীতায় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে একদিনের ওই কর্মশালা অনুষ্ঠীত হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মো.আব্দুল করিম ও মো. মিজানুর রহমান ।

বিকালে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সনদপত্র বিতরণ ও প্রজন্ম মিরসরাই’র স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর উপস্থাপনায় এবং সভাপতি নিয়াজ মোরশেদ নিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসীম উদ্দিন। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার নির্বাহী সভাপতি সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক বিপুল দাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুছ নুরী, পরিচালক মো: আবদুর রহিম, আজীবন সদস্য ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাজীব চন্দ্র দাশ, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও রচনা প্রতিযোগীতার আহ্বায়ক নুপুর দাশ, সদস্য সচিব রাহুল দাশ সহ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখাকে সংবর্ধিত করা হয়।