Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ের গৃহবধূ হত্যাদায় স্বীকার করে দুই আসামীদের জবানবন্দী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতেবেদক : মীরসরাইয়ে চাঞ্চল্যকর গৃহবধু হোসনে আরা বেগম হত্যা মামলার দুই আসামী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন - দেবর আমজাদ মিয়া ও ভাসুরপুত্র মোশারফ হোসেন। গত শনিবার (২৭ আগষ্ট) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন আমজাদ মিয়া। এই ঘটনার অন্য আসামী মোশাররফ শুক্রবার একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘরে ঢুকে সোনা ও বীমার টাকার চুরি করতে দেখে ফেলায় গৃহবধু হোসনে আরা বেগমকে দেবর আমজাদ মিয়া পা চেপে ধরে এবং ভাসুরপুত্র মোশারফ হোসেন জবাই করে হত্যা করে। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত বুধবার রাতে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরিপাড়া গ্রাম থেকে সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম হোসনে আরার ভা...

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল (২৫ আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ধর্মীয় ভজন কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শত শত ভক্তদের অংশগ্রহণে মিঠাছরা মহামায়া মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা মহাসড়কের মীরসরাই বাজার পদক্ষিণ করে মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দিরে শেষ হয়। এ সময় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মীরসরাই আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক পৌরমেয়র এম শাহজাহান, মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা, জন্মাষ্টমী কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মীরসরাই উপজেলা আ.লীগের ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল¬াহ দিদার, মীরসরাই পৌর আ.লীগ সাধারণ সম্পাদক জ...

মীরসরাইয়ে গ্রীষ্মকালীন ফুটবলে জোরারগঞ্জ স্কুল চ্যাম্পিয়ান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলায় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় ফাইনালে জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ২৩ আগষ্ট( মঙ্গলবার) বিকাল ৪টা  উপজেলার মীরসরাই ষ্টেডিয়াম উক্ত খেলায় জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ফখরুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কোন দল গোলের দেখা পায়নি। পরবর্তিতে ১-০ গোলে জোরারগঞ্জ স্কুলের জয় নিশ্চিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক মীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যন আবুল খায়ের...

উত্তর চট্টগ্রামের সেরা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
কলেজ প্রতিনিধি:  এবারে এইচএসসি পরিক্ষায় ফলাফলের উত্তর চট্টগ্রামের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে। কলেজটি থেকে এবার ৪১৩ জন কৃতকার্য হয় ৩৫৯ জন। এ+পেয়েছে ১১জন। তবে প্রফেসর কামাল উদ্দিন কলেজ ছাড়াও মীরসরাই অন্য ৫টি কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। এই বছর চট্টগ্রামের পাশের হার ৬৪.৬০% তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পাশের হার ৮৬.৯২%। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান চট্টগ্রাম বোর্ড থেকে জানানো হয় আমাদের কলেজ উত্তর চট্টগ্রামের মধ্যে সেরা হয়েছে। এই খবর শুনে আমি আনন্দে আর্তহারা হয়ে যায়। তিনি  কলেজটি সেরা হওয়া সব শিক্ষক -শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের অভিনন্দন জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান জানান উত্তর চট্টগ্রামের মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে, সেই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।...

মীরসরাইতে ঝর্ণার কূপে ডুবে শাবি ছাত্রের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি  চট্টগ্রামের মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া পাহাড়ি ঝর্ণার কূপে ডুবে অনিমেষ দে (২৭) নামে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। চট্টগ্রাম উত্তর এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান গত সোমবার (১৫আগষ্ট) রাত ৯ টায় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করে মীরসরাই থানায় হস্তান্তর করে। নিহত অনিমেষ ফকিটছড়ি উপজেলার নিরঞ্জন দে’র ছেলে। তিনি জানান অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য ¯œাতক উত্তীর্ণ হয়েছে। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান গত সোমবার শেষ বিকেলে উক্ত যুবক বন্ধুদের সাথে ঝর্ণায় বেড়াতে নিখোঁজ হবার পর মীরসরাই ফায়ার সার্ভিস ও পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে রাত ৯টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে। নিহত অনিমেষ এর সাথে থাকা অপর দর্শনার্থি বন্ধু তানভ...

সাংবাদিক রিয়াজের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধি  : দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাবেক মীসরাই প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজের ৪র্থ মৃত্যু পালিত হয়েছে। আঞ্চলিক প্রকাশনা নব জাগরণ পত্রিকার উদ্যোগে সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নব জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক ইলিয়াছ রিপনের পরিচালনায় স্মৃতিচারণে অংশ নেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, সচেতন নাগরিক সমাজের আহবায়ক নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মীরসরাই এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম, মীরসরাই উপজেলা স্কাউটস্র সাধারণ সম্পাদক দিদারুল আলম, চিনকির আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, মীরসরাই রিপো...

নব নির্বাচিত সভাপতি সম্পাদকের ফুলেল অভিষেক মীরসরাই কবিতা পরিষদের কমিটি গঠিত

কবিতা ও গল্প, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের শিল্প সাহিত্য সংগঠন মিরসরাই কবিতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে মিরসরাই উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তেন এ উপলক্ষে এক সভা অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি শাহাদাত হোসেন লিটন, মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, রণজিত ধর, মাষ্টার হোছাইন সবুজ, রাজিব মজুমদার, রাজু কুমার দে, ছড়াকার শামীম খান যুবরাজ, ইলিয়াছ রিপন, নাছির উদ্দিন, রিপন গোপ পিন্টু, মোঃ নুরুল ইসলাম, ইমাম হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় মাষ্টার হোছাইন সবুজকে সভাপতি, সাংবাদিক মাহবুব পলাশকে সিনিয়র সহ সভাপতি, শাহাদাৎ হোসেন চৌধুরী, রনজিত ধর, রাজু কুমার দে, শরীফ উদ্দিন শিবলুকে সহ সভাপতি, সাংবাদিক ও কবি রাজীব মজুমদারকে সাধারণ সম্পাদক, নাজমুল হাসান, শামীম খান যুবরাজ ,রিপন গোপ পিন্টুকে যুগ্ন সম্পাদক, সাংবাদিক ইলিয়াছ...

মীরসরাইয়ে প্রতিবন্ধিতা বান্ধব স্থানীয় সরকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব সংবাদদাতা:  মীরসরাইয়ে প্রতিবন্ধিতা বান্ধব স্থানীয় সরকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মীরসরাই উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেয়। বুধবার (১০ আগষ্ট) সকালে মীরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা অপকা’র আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান , পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। সেন্টার ফর ডিজএ্যবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিডিডির পরিচালক নাজমুল বারী। অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে ব...