Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি: সাদা মেঘের ভেলা ও শুভ্র কাশফুলের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে শরৎ। শরতে উদ্যাপিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মীরসরাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। প্রতিমার গায়ে চলছে এখনো শুধু মাটির কাজ, তুলির আচড় এখনো লাগেনি। সবাই ব্যস্ত মায়ের শ্রদ্ধা অর্পনের নিয়মনীতি নির্ধারণ আর নিজেদের গুছোনোর কাজে। তারই আলোকেই দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাই বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের ৮৩টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সরেজমিনে দেখা যায় যে মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিঠাছরা, মিঠানালা, রাজাপুর, মীরসরাই, মলিয়াইশ,আবুতোরাব, বড়তাকিয়া, কমলদহ, সাতবাড়িয়া এবং জাফরাবাদ সহ সকল মন্দিরে চলছে পুরোদমে প্রত...

মীরসরাইতে ফুলে ফুলে সিক্ত হলেন পুরস্কারপ্রাপ্ত দেশের শ্রেষ্ঠ প্রশাসক – মেজবাহ উদ্দিন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বিদায়ী অনুষ্ঠানে গতকাল মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গন ফুলে ফুলে একাকার হয়ে যায়। বিদায়ী জেলা প্রশাসককে ফুল ও নানা শুভেচ্ছা উপহার সহ শ্রদ্ধা জানিয়ে সিক্ত করেন অগনিত সংগঠন ও প্রতিষ্ঠান। মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৯ সেপ্টম্বর (সোমবার) চট্টগ্রামের জেলা প্রশাসককে এক বিদায়ী সংবর্ধনা এবং ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা অডিটোরিয়ামে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ( প্যানেল টু) ইয়ামিন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌ, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন,বারইয়...

মীরসরাইয়ে সড়ক দুঘর্টনায় মা ও শিশুপুত্র সহ নিহত ২ আহত ১৫

মীরসরাই, সংবাদ শিরোনাম
  নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা ও শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। আবার পৃথক এক দূর্ঘটনায় আরো আহত হয়েছে অন্তত ১৫ জন। গত ১৮ সেপ্টম্বর) রবিবার সন্ধ্যা ৭টায় বড়তাকিয়া মাজার পাশ্ববর্তি এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এসআলম পরিবহন ঢাকামেট্রো (ব ১১-০৮০৪) এর ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হয় তাঁর নিজ এলাকা আমবাড়িয়া গ্রামের এক গৃহবধু। গৃহবধুর নাম খালেদা আক্তার ( ৩৫), স্বামী কৃষক আমিনুর রহমান। উক্ত এলাকার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদ এর মেম্বার নাছির উদ্দিন জানান গৃহবধুর কোলে ছিল ২ বছরের শিশুপুত্র সাব্বির। মা বাসের নিচেই চাপা পড়ছে দেখে শিশুপুত্রকে রাস্তার মাঝখানের মিডইয়ানে ছুড়ে দিয়েছিল। কিন্তু তবু ও শিশু সাব্বির গুরুতর আহত হলে প্রথমে মাতৃকা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা...

শেষ মহুর্তে মীরসরাইয়ে বাড়ছে কামারদের ব্যস্ততা

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
এম.ইমাম হোসেন : আর মাত্র একদিন বাকী। তারপরও দম ফেলার অন্য নেই কামাদের।  উৎসব মুখর পরিবেশে সারা দেশে উৎযাপন করা হবে মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদ মানে পশু জবাই করা। আর পশু জবাই ও আনুসাংগিক কাজের জন্য দা, ছুরি, ধামাসহ অন্যান্য উপকরণ বাধ্যতা মূলক হয়ে পড়ে। আর এই সকল যন্ত্রপাতি শান দেয়া, নতুন ভাবে তৈরী করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কামার। এদিকে আসন্ন ঈদুল আযহার জন্য পশু বিকিকিনির মহোৎসব শুরু হয়েছে। কোরবানীর পশুর হাটে সম্প্রতি চলছে পশু ক্রয় বিক্রয়ের প্রস্তুতি, পাশাপাশি দা, ছুরি, ধামা ইত্যাদি নিয়ে ব্যস্ত হতেই দেখা যাচ্ছে গৃহস্তদের। কোরবানী দাতা পরিবারের সদস্যরা কিংবা দায়িত্বপ্রাপ্ত কসাইরা নিজেদের চাহিদা মতো দা, ছুরি, চাকু, ধামা, কুড়াল, বটি জোগাড় করবে সবাই ছুটছেন কামারদের কাছে শান দেওয়ার জন্য। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজার তথা, ছোট-বড়...

মীরসরাইয়ে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধি: মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা, মীরসরাই পৌরসভা,বারইয়ারহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মুসা মিয়া, এমএইচ লাভলু চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোস্তফা চৌধুরী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম মেম্বার, মহিউদ্দিন, মীরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, বারইয়ারহা...

বারইয়ারহাটে দুই স্বর্ণ চোর আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি: : চট্টগ্রামের মীরসরাইয়ে বারইয়ারহাটে দুই স্বর্ণ চোরকে আটক করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভার মদিনা জুয়েলার্সসে কৌশলে স্বর্ণ চুরি করতে গিয়ে দোকানির হাতে ধরা পড়ে। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপার্ধ করা হয়। আটককৃতরা হলো চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লাত্তারপুুকুর এলাকার সাহাব উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩৫), একই এলাকার বশির আহম্মদের পুত্র মামু শফিউল আলম (৩২)। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১টায় বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে এঘটনা ঘটে। মদিনা জুয়ের্লাসের স্বত্তাধীকারি আরিফ জানান, বৃহস্পতিবার দুপুরে সাহাব উদ্দিন ও হাজেরা তার দোকানে স্বর্ণের চেইন কিনতে আসে। তারা ৬টি চেইন নিয়ে ৫টি ফেরত দিয়ে একটি লুকিয়ে ফেলে। পরে তাদের সন্দেহ জনক ভাবে দেহ তল্লাসী শুরু করলে লুকিয়ে রাখা চেইনটি কৌশলে মাটিতে ফেলে দেয়। চেইনটির ওজন ১০ আনা। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। পরে তাদের ধরে...

মীরসরাইয়ে চার হাজার পিস ইয়াবাসহ একজন আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবাসহ মো. স্বপন (৩২) নামের এক যুবক ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করেছে। আটককৃত যুবক যশোর জেলার বেনাপোল থানার কাগজপুকুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ৩০ আগস্ট রাত ১১টার সময় জোরারগঞ্জ থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও এসআই আনোয়ার হোসেন চৌধূরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানের সময় মহাসড়কের বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালের সামনে (অস্থায়ী পুলিশ চেকপোষ্টে) ঢাকামুখি সন্দেহ ভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ, ১১-২২৮২) দাঁড়ানোর জন্য সংকেত দেন। এসময় প্রাইভেটকারটি দাঁড় করিয়ে ভেতরে থাকা দু’জন পালিয়ে যায়। এসময় পুলিশ ধাওয়াকরে কারের চালককে আটক করতে সক্ষম হয়। পরে কারটি তল্লাশি করে চালকের হেফাজতে থাকা বড় আকারের একটি এবং ছোট আকারের ১০টি প্যাকেটের ভেতরে চার হাজার পিস ইয়া...

মীরসরাই সড়ক দুঘটনা কলেজ ছাত্র সহ আহত ১০

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে আবু-তোরাব বাজার এলাকায় সড়ক দুঘটনা কলেজ ছাত্র সহ প্রায় ১০ জন আহত হয়েছে । আজ (৩০ আগষ্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আবু তোরাব বাজার সংলগ্ন তেতুল তলা এলাকায় এই দুঘটান ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ছাত্র ইমন(১৮),ইমরান (১৭),সালাউদ্দিন (১৯),নোবেল (১৮), এবং সিএনজি যাত্রী ওজিবা (৩০),আনোয়ারা (৪০), শিবলু (২৮) এছাড়া অনন্ত আহত হয়েছেন ১০ জন। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান আজকের কলেজ ছুটির পর প্রায় সাড়ে ৩টা দিকে মোটরসাইকেল আর সিএনজি সাথে তেতুল তলা এলাকায় এই দুঘটনা ঘটে এতে আমাদের কলেজ ছাত্র সহ অনন্ত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা মাতৃকা হাসপাতাল এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা...