Friday, October 23Welcome khabarica24 Online

উত্তর চট্টগ্রামের সেরা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

i_image_1471696709

কলেজ প্রতিনিধি:  এবারে এইচএসসি পরিক্ষায় ফলাফলের উত্তর চট্টগ্রামের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে। কলেজটি থেকে এবার ৪১৩ জন কৃতকার্য হয় ৩৫৯ জন। এ+পেয়েছে ১১জন। তবে প্রফেসর কামাল উদ্দিন কলেজ ছাড়াও মীরসরাই অন্য ৫টি কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে।
এই বছর চট্টগ্রামের পাশের হার ৬৪.৬০% তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পাশের হার ৮৬.৯২%।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান চট্টগ্রাম বোর্ড থেকে জানানো হয় আমাদের কলেজ উত্তর চট্টগ্রামের মধ্যে সেরা হয়েছে। এই খবর শুনে আমি আনন্দে আর্তহারা হয়ে যায়। তিনি  কলেজটি সেরা হওয়া সব শিক্ষক -শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের অভিনন্দন জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান জানান উত্তর চট্টগ্রামের মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে, সেই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।