Tuesday, July 28Welcome khabarica24 Online

খবরিকার প্রতিনিধি আকাশ ইকবালকে অব্যাহতি প্রদান

6238, Akash Ikbal  Akash
খবরিকা রিপোর্টঃ ধর্ম ও রাষ্ট্র বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় খবরিকার প্রতিনিধি আকাশ ইকবালকে খবরিকা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিয়মিত তার এহেন আচরনের জন্য বিভিন্ন সময় মাসিক মিটিংএ তাকে সতর্ক ও সংশোধনের অনুরোধ করা হয়। এক পর্যায়ে সে এধরনের কাজ আর করবেনা বলে লিখিতভাবে মুছলেকা দেয়। সে সময় তাকে ১ মাসের জন্য সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে সে ফের এধরনের কাজে লিপ্ত থাকায় এবং তা তদন্তে প্রমানিত হওয়ায় সর্বশেষ অদ্য ২২ জুন বুধবার খবরিকা সম্পাদনা পরিষদের এক জরুরী সভায় তাকে পূর্নভাবে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় গত ২১ ও ২২ জুনও সে ধর্ম ও সরকার বিরোধী কার্যক্রমেলিপ্ত থাকার প্রমান পাওয়া যায়। উল্লেখ থাকে যে, আমাদের অগনিত পাঠক ও শুভানুধ্যায়িদের জানাচ্ছি যে, আজকের পর থেকে খবরিকা সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে কোনরুপ কার্যক্রম না করতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। এর পর থেকে তার কোন কার্যক্রমের দ¦ায়ভার খবরিকা গ্রহণ করবে না। এখন থেকে সে যদি কোথাও খবরিকার নাম পরিচয় দিয়ে কার্যক্রম চালায় তাহলে খবরিকা সম্পাদনা বিভাগকে জানানোর জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদান্তে খবরিকা সম্পাদনা পরিষদ