Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাই পৌর আ.লীগ সাধারন সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় ডায়েরী

images

নিজস্ব প্রতিবেদক -মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনকে ফোনে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে জাফর উদ্দিন মীরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই যশমন্ত বাবু জানান  গতকাল শনিবার ( ২৫জুন) রাত ৮টায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তার জীবনের নিরাপত্তা চেয়ে উক্ত জিডি এন্ট্রি করেছেন।  জিডির বাদী জাফর উদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের জানান বিকাল সাড়ে ৪টার দিকে মীরসরাই পৌরসভার উত্তর আমবাড়ীয়া গ্রামের ছাত্রলীগ কর্মী মোঃ জাহেদ (২৪) নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর হতে আমায় এলাকা ছাড়তে বলে অন্যথায় কেটে টুকরো টুকরো করে খুন করবে বলে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া থানায় অভিযোগ করতেও বারণ করে জাহেদ।

গত কয়েকদিনের মীরসরাই সদরে ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা ও পরস্পর সংঘর্ষের ঘটনার জের ধরে উক্ত হুমকী প্রদান করেছে বলে তিনি মন্থব্য করেন।