Tuesday, July 28Welcome khabarica24 Online

এবি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

 

pic

নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইয়ের পূর্ব দুর্গাপুরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন এবি(আঞ্জুমান-বদিউল আলম) ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৭ জুন বিকাল ৫টায় দুর্গাপুরস্থ  নিজ বাড়ীর প্রাঙ্গনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মেম্বার ক্যাপ্টেন(অবঃ)মজিবুল হকের সভাপতিত্বে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ খান মেননের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার(অবঃ) আমিন শরীফ ভূঁঞা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন, অধ্যাপক সেলিম নিজামী, সমাজ সেবক আকবর হোসেন, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী,  আজিজ মেম্বার,ফাউন্ডেশনের সদস্য শামসু মেম্বার, সিরাজ উদ্দিন, জাহাঙ্গীর কবির শামীম প্রমুখ।
উক্ত মাহফিলের মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদেও
পেশ ইমাম মাওলানা মহি উদ্দিন।
এবি(আঞ্জুমান-বদিউল আলম) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসি তোফায়েল আলম সোহাগের তত্ত্ববধানে প্রতি বছর উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।