সভাপতি পলাশ, সম্পাদক রাজিব ; মীরসরাই সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, মীরসরাই :
'দেশের প্রধান অর্থনৈতিক জোন আজ এই মীরসরাইয়ের উপকূলে বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ তাদের কার্যক্রম প্রক্রিয়া ও শুরু করেছে। একমাত্র শেখ হাসিনার সরকারই পারে এই দেশের বিদ্যুৎ, জ্বালানী, ও অর্থনৈতিক ভাগ্য বদলাতে। আর দেশের এই ভাগ্য বদলের সহযোদ্ধা আপনারা সাংবাদিকরাও।' শনিবার মীরসরাই সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বক্তব্যে তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের ভাগ্যের উন্নয়নকে আরো তরান্বিত করার আহ্বান জানান।
শনিবার সকাল ১১ টায় মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তন কক্ষে সাংবাদিক ও এডভোকেট নারায়ন চন্দ্র চর্মকারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় মীরসরাই সাংবাদিক ইউনিয়ন ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম স...

