Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার বারইয়াহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌর এলাকায় উক্ত ঘটনা ঘটে। বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া জানান মনির হোসেন দুপুরে বারইয়ারহাট পৌর বাজারের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে নির্মাণ কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই সুজন পাল জানান নিহত টাইলস মিস্ত্রী মনির অসতর্কভাবে বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়। সে ফেনী সদর থানার জাহাঙ্গির আলমের পুত্র।