Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাইয়ে মামীর হাতে ভাগ্নে খুন

IMG_1798
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মমভাবে মামীর হাতে খুন হয়েছে ১৯ মাস বয়সী ভাগ্নে আল আমিন নামে এক শিশু। শুক্রবার (১ মে) রাত ৮টায় উপজেলা সদরের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আল আমিনের বাবা সোহলে একজন প্যাকেজ অনুষ্ঠানের কর্মী। সে তার স্ত্রী লায়লাকে গর্ভাবস্থায় শুশুরালয়ে রেখে গিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর থেকে লায়লা তার বাবার বাড়ীতে বসবাস করে। এনিয়ে প্রায় সময় লায়লার ভাবী নুরের নাহার আলেয়ার সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ঘটনার দিনও সন্ধ্যায় ননদ ভাবীর ঝগড়া হয়। ওই রাতে লায়লা তার শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হলে, মামী আলেয়া ঘুমন্ত শিশুকে ঘরের পাশের পুকুরে ডুবিয়ে হত্যা করে। পরে লায়লা তার সন্তানকে বিছানায় না পেয়ে বিভিন্নস্থানে খোজাখুজি করে। এক পর্যায়ে সকালে ওই পুকুরে আল আমিনের লাশ ভাসতে দেখা য়ায়। পরে প্রতিবেশীরা আল আমিনের লাশ পুকুর থেকে তুলে আনে। এসময় স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীরসরাই থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে যান মীরসরাই থানার এসআই মো. অলিউল ইসলাম। তিনি সেখানে শিশুটি নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে, খুনী নিজের মুখে স্বীকার করে সে ভাগ্নে আল আমিনকে খুন করেছে। এছাড়াও থানা হাজতে স্থানীয় সাংবাদিকদের কাছেও খুনের দায় স্বীকার করে খুনের লোমহর্ষক বর্ণনা দেন আলেয়া। এবিষয়ে মীরসরাই থানার এসআই অলিউল ইসলাম বলেন, যেহেতু আলেয়া নিজমুখে খুনের দায় স্বীকার করেছে তাই তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।