মিরসরাই ট্রাজেড়ির রচয়িতা খলনায়ক মফিজ সাজা শেষে মুক্তিপেল!
নিজস্ব প্রতিনিধি :
চাঞ্চল্যকর মিরসরাই ট্র্যাজেডির রচয়িতা পিকআপ চালক খলনায়ক মফিজুর রহমান পাঁচ বছরের কারা ভোগের পর মুক্তিপেল। মঙ্গলবার সকাল ১১টায় কারাগার থেকে মুক্তি পায় মফিজ।
ডেপুটি জেলার মনিরুল ইসলাম বলেন, মিরসরাই ট্র্যাজেডি মামলার ২০১১ সালের ৮ ডিসেম্বর পিকআপ ভ্যান চালক মফিজকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর কারাদন্ড দেয় আদালত। এর সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়। আসামী মফিজ জরিমানার টাকা পরিশোধ করায় তাকে আর জরিমানার দায়ে তিন মাসের কারাদন্ড ভোগ করতে হয়নি। তাই পাঁচ বছর কারাদন্ড শেষে সকাল ১১টায় তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কের পশ্চিম সৈদালী এলাকায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শেষে মিরসরাই স্টেডিয়াম থেকে বাড়ী ফেরার পথে স্কুলছাত্র বহনকারী মিনিট্রাকটি সড়কের পাশে ...





