বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মিরসরাইয়ে কাদাযুক্ত কৃষি জমিতে পতিত
মিরসরাই প্রতিনিধি ঃ চট্টগামের মিরসরাইয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাইয়ের একটি কাদাপানি যুক্ত কৃষি জমিতে পতিত। গতকাল মঙ্গলবার ২১ জুলাই বিকাল ৩টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে অবতরণ করেন ক্যাপ্টেন। সরেজমিন ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ৪১১ নং এমআই ১৭ হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ এর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত হয়ে ক্যাপ্টেন এটিকে মিরসরাই এলাকার জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ঠাকুকদিঘী-দূর্গাপুর সড়কের আদা কিলোমিটার দক্ষিনে একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে জরুরী অবতরণ করেন। এসময় নরম মাটিতে এটি অবতারণের ফলে হেলিকপ্টারের পেছনের অংশের কয়েকফুট মাটিতে দেবে যায়। এদিকে ঘটনার প্রায় ১ঘন্টা...







