ঈদের বাজারে ‘কিরণমালা’ প্রভাব
মো ইমাম হোেসন :‘কিরণমালা’, ‘রাজকুমারী’, ‘ইচ্ছে নদী’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘জলকন্যা’ এসব বাহারি নাম শুনলে ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের কথা মনে পড়ে যায়। তবে নামগুলো এখন আর ছোট পর্দায় আটকে নেই। ঈদের পোশাকের গায়ে জুড়ে বসেছে। ভারতের টিভি চ্যােনল স্টার জলনা এই তালিকা থেকে বাদ যাননি।
মীরসরাই আবুতোরার বাজারের কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, এবারের ঈদের বাজারে বেশি চলছে ‘কিরণমালা’ নামের পোশাকটি। পোশাকের এ নামের কারণ জানতে চাইলে আবুতোরার বাজারের রফ রফ ফ্যাশনের মালিক মিজানুর রহমান বলেন, আসলে প্রতিবছরই ভারতীয় পোশাকগুলোর নতুন নাম দেওয়া হয়। কয়েক বছর আগে ‘মাসাককালি’ নামের পোশাক দিয়ে শুরু হয়। গতবার ছিল ‘পাখি’, এবার ‘কিরণমালা’। ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’র নায়িকা এমন নকশার পোশাক পরেন বলে কিরণমালা নাম দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি। আর একটি দোকান নিখুঁত শিল্পে গিয়ে কিরন মালা সম্পর্কে জানেত চাই...

