মীরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তঃত ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। গতকাল বুধবার মীরসরাই সদর ও হাদি ফকিরহাটে এ সংঘর্ষ হয়।
অবশেষে গতকাল বুধবার দুপুর ২টার পর মীরসরাই থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় দা, ছুরি, কিরিছ বহন করা ছাত্রলীগ কর্মীদের। কলেজে অধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। দুই পক্ষই কলেজে দলবল নিয়ে মহড়া দিতে থাকে। গতকাল বুধবার দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বুধবার মীরসরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রিফাত গ্রুপ ও মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে তুমুল সংঘর্ষ বাঁধলে দু’পক্ষই মীরসরাই বাজারে সশস্ত্র মহড়া দিতে থাকলে জনমনে আতংক ছড়ি...
