মীরসরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। প্রতিদিনের মতো গতকাল বুধবার (৫ আগষ্ট) সকাল ৮টায় নাহেরপুর গ্রামের কালাম মেম্বার বাড়ীতে নির্মাণ কাজে যায় ইলিয়াছ কন্ট্রাকটরের অধীনের নির্মাণ শ্রমিক কামরুল ইসলাম (৩৫) । নির্মাণ কাজের সময় সেন্টারিংয়ের ঢালাই দেয়া কালে একটি রডে হাত দিতেই মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। ঘটনা অবহিত হয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুস সামাদ জানান নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি ভোলা জেলার দক্ষিণ সম্ভুপুরা গ্রামের আনিচুল হকের পুত্র।...





