মীরসরাইতে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার সমন্বয় কমিটির ৬ দফা দাবীতে সমাবেশ ও মানববন্ধন
মীরসরাই প্রতিনিধি ঃ সারা বাংলাদেশের মোট ৪৮৯ টি উপজেলায় বিসিএস ক্যাডারদের প্রতি সরকার যে বৈষম্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে প্রকৃচি ও বাংলাদেশ বিসিএস সমন্বয় কমিটি মীরসরাই উপজেলা শাখা।
গতকাল বুধবার ( ২৮ অক্টোবর) মীরসরাই উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারি এক যোগে সকাল ১০টায় উপজেলা চত্বরে এক সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। মানব বন্ধন কর্মসূচি সঞ্চালনা করেছেন মীরসরাই উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারি প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিল আংগিজ বেগম, কনসালটেন্ট ডাঃ তৌহিদুল ইসলাম সোহেল ও ডাঃ নুরুল আবছার প্রমুখ।
বক্তাগন তাঁদের বক্তব্যে ৬ টি দাবী তুলেছেন। যে দাবী গুলো পুরন না হলে উন্নয়নের অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে ...



