Saturday, October 31Welcome khabarica24 Online

মীরসরাই

ক‍্যান্সার আক্রান্ত জসিমকে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন ড. সালেহ ফাউন্ডেশন

ক‍্যান্সার আক্রান্ত জসিমকে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন ড. সালেহ ফাউন্ডেশন

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
ডা.সালেহ ফাউন্ডেশন কর্তৃক ক‍্যান্সার আক্রান্ত জসিম উদ্দিনকে নগদ এক লক্ষ এক টাকা প্রদান করে উক্ত ফাউন্ডেশন। জসিম উদ্দিন ১ নং করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস নিবাসী ছিলেন। তিনি পেশায় ছিলেন সি এন জি চালক। এছাড়াও রোসনা বেগম নামক এক মহিলা কে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করে সালেহ ফাউন্ডেশন। তিনি করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত লালমিয়ার স্ত্রী। গত 25/04/17 তারিখ জসিম উদ্দিন (ক্যান্সার আক্রান্ত) ঢাকাস্থ ইসকাটনের আবীর জেনারেল হসপিটালে ভর্তি হন।এখানে অদ্য 08/05/17 তারিখ পর্যন্ত 13 দিন ডাঃ কামরুজ্জামান রুম্মন এর তত্ত্বাবধানে ছিলেন।গতকাল তাকে কেমো থেরাপি দেয়া হয়। আজ 08/05/17 ইং তাকে 20 দিনের জন্য সাময়ীক রিলিজ করাহয়, আগামী 27/05/17 তারিখ পুনরায় উক্ত হসপিটালে আসতে বলা হ্য়। আগামী 14/05/17 তারিখ CBC (Blood) টেস্ট করে রিপোর্ট ডাঃ রুম্মনকে জানাতে বলা হয়। উক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলত...
মীরসরাইতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের মাঝে লায়ন্সের টিন বিতরণ

মীরসরাইতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের মাঝে লায়ন্সের টিন বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ৫২ বান্ডিল টিন বিতরন করে লায়ন্স ক্লাব অব মিরসরাই । গত বৃহ¯প্রতিবার ( ১১ মে) দিনভর উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে লায়ন সদস্যবৃন্দ উক্ত টিন বিতরণ করেন। লায়ন্স এর সাবেক গভর্ণর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর অর্থায়নে লায়ন্স ক্লাব অব মীরসরাই এর ব্যবস্থাপনায় উপজেলার ৯ নং মীরসরাই, ১৩ নং মায়ানী ও ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ৫২ বান্ডিল টিন বিতরন করা হয়। এসময় সকল স্থানে স্বহস্তে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব মিরসরাই এর সভাপতি আলী হায়দার চৌধুরী, সাবেক সভাপতি এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন ইলি...
মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন এর পূর্বমায়ানী গ্রাম থেকে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছেরাজুল ইসলাম ভূঞা (৭৪)কে আটক করেছে পুলিশ। নামের আদ্যক্ষর পাল্টে মৃত ভাই সেজে সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টার দায়ে ডিপি পুলিশের তদন্ত প্রেক্ষিতে আদালতের নির্দেশে আটক হয় উক্ত ব্যক্তি। মীরসরাই থানার এএসআই মনির উদ্দিন জানান ধৃত প্রতারক জনাব ছেরাজুল ইসলাম এর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ছিল তাই গতকাল মঙ্গলবার ( ৯ মে) রাত প্রায় ১২টায় তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। স্থানীয় ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী জানান উক্ত প্রতারক ছেরাজুল ইসলাম তার অপর ভাই সিরাজুল ইসলাম এর মৃত্যুর পর ইতিমধ্যে নিজের ভোটার আইডি ও জন্মনিবন্ধনকে মৃত ভাইয়ের নামে ভূয়া পরিচয় পত্র তৈরী করে ভাইয়ের পরিবারের বিভিন্ন সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছিল। মৃত ভাই সিরাজুল ইসলাম এর প্রথম অক্ষর এর স্থানে নিজের ছেরাজুল ইস...
ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপনের চিকিৎসার জন্য দুর্বার’র উদ্যোগে গঠিত চিকিৎসার ফান্ডের অনুদান পরিবারে হস্তান্তর

ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপনের চিকিৎসার জন্য দুর্বার’র উদ্যোগে গঠিত চিকিৎসার ফান্ডের অনুদান পরিবারে হস্তান্তর

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মরণব্যাধি ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপন। মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মৃত সেকান্তর মিয়ার ছয় ছেলে-মেয়ের মধ্যে সে সবার ছোট। গত কিছুদিন থেকে এ রোগে অাক্রান্ত হয়ে ঢাকা,শেরেবাংলা নগর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিলেন। অসহায় গরীব পরিবারের সন্তান হওয়ায়, তার চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা লাগবে। যার দরুণ তার পরিবার শিপনকে বাঁচাতে সমাজের বিত্তশীলদের কাছে হাত পেতেছিলেন। সে ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "দুর্বার প্রগতি সংগঠন" এর স্বাস্থ্য পরিষদের উদ্যোগে  তার চিকিৎসার জন্য গঠন করা হয়  'শিপন চিকিৎসা ফান্ড-২০১৭'। ৬ মে শনিবার সংগঠনের কার্যালয়ে শিপনের বড়বোন লাভলী অাক্তারের হাতে এ ফান্ডে জমাকৃত ৬৭,৪৯২ টাকা অানুষ্ঠানিক ভাবে তুলে দেন...
মীরসরাইয়ে কুংফু ও জিম সেন্টার উদ্বোধন

মীরসরাইয়ে কুংফু ও জিম সেন্টার উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ মীরসরাইয়ে জোরারগঞ্জে বাংলাদেশ উশু এসোসিয়েশন অনুমোদিত দি ফাইটার কুংফু এন্ড উশু একাডেমী ও জনি মাল্টি জিম সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।  শনিবার (৬ মে) বিকাল ৫টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ শেখ জরিফা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ও সাউথ এশিয়ান গেমসের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু (চিত্রনায়ক রবিন)। অনুষ্ঠানে দি ফাইটার কুংফু এন্ড উশু একাডেমী ও জনি মাল্টি জিম সেন্টারে প্রতিষ্টাতা ওস্তাদ মোঃ সাঈদ ইবনে  হায়দার চৌধুরী (জনি) এর সভাপতিত্বে এবং সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই জোরারগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মার্শাল আর্ট এর মিঃ বাংলাদেশ-২০১২ নাজমুল ইসলাম, জিম ট্রেইনার নুরুল আমিন, চলচ্চিত্র অভিনেতা মাসুদ রানা, উশু ন্যাশনাল জার্জ এন্ড কোচ হ...
মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫%, জেবি সেরা

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫%, জেবি সেরা

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ এবার মীরসরাইতে এসএসসি পরীক্ষায়  ৪৬টি উচ্চ বিদ্যালয়ে ৪ হাজার ৮’শ ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪ হাজার ১’শ ১৪ জন। পাশের হার ৮৫%। জিপিএ-৫ পেয়েছে ২’শ ৩০ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মীরসরাই উপজেলার পাশের হার ৮৩.৯৯%। দাখিল পরীক্ষায় উপজেলার ২৫টি মাদরাসায় ৯’শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭’শ ৫৬ জন। পাশের হার ৭৯.৬৬%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০%। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার একটি মাত্র বিদ্যালয় খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৮ জন। পাশের হার শতভাগ। জিপি-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। বোর্ডে পাশের হার ৭৮.৬৯%। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, মিরসরাইতে এসএসসিতে শতভাগ পাশ করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, আবুল ক...
মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে মিনি কাভার্ড ভ্যান চাপায় আবুল কাশেম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জোরারগঞ্জ-মুহুরী সড়কের ইছামতি এলাকায় আরমান ফুডের একটি মিনি কাভার্ডভ্যান ওই সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেম নিহত হয়। নিহত কাশেম জামালপুর গ্রামের হামিদ আলী সওদাগর বাড়ির মৃত মকবুল আহম্মদের পুত্র। তিনি বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী ছিলেন।...
গাছের ডালে অজগর

গাছের ডালে অজগর

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ।। মীরসরাইয়ে সাড়ে ছয় ফুট লম্বা অজগর সাপের একটি বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (২৪ এপ্রিল) সকালে পৌরসদরের অছিমিয়া ব্রিজের পূর্ব পার্শ্বে মৌমিনটোলা এলাকায় আব্দুল লতিফ শিকদার প্রকাশ তিনবন্ধু ভবন এর সামনে একটি গাছে অজগর সাপটি দেখে এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী সাপটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে খবর দিলে তিনি মীরসরাই রেঞ্চ কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বন বিভাগের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অজগর সাপের বাচ্চাটি উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেন। গত এক সপ্তাহ ধরে মীরসরাইয়ে টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পানিতে অজগর সাপের বাচ্চাটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বলেন, অজগর সাপের বাচ্চাটি সাড়ে ৬ ফুট লম্বা। এটি বৃষ্টির পানিতে পাহাড় থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি সোমবার বিকেলে ম...