Friday, October 30Welcome khabarica24 Online

মীরসরাই

গোলাম মাওলার জানাজা সম্পন্ন

গোলাম মাওলার জানাজা সম্পন্ন

মীরসরাই
করেরহাট ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক, রাজনীতিবিদ গোলাম মাওলা ২০ এপ্রিল সন্ধ্যা পৌনে ০৭.০০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। উল্লেখ্য, তিনি গত সপ্তাহ হতে আইসিইউতে ছিলেন। ২১ এপ্রিল সকাল ১১.০০ ঘটিকায় পশ্চিম জোয়ারস্থ মরহুমের নিজবাড়ির মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ এবং ১ নং করেরহাট আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।...
মীরসরাইয়ে চরশরত স্কুলে দুর্বার’র শিক্ষা বৃত্তি প্রদান

মীরসরাইয়ে চরশরত স্কুলে দুর্বার’র শিক্ষা বৃত্তি প্রদান

মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:  মীরসরাইয়ের অবহেলিত জনপদ চরশরত এলাকার একমাত্র বিদ্যাপীঠ- চরশরত মডেল হাই স্কুল। এ স্কুলে বিগত চার বছরের ন্যায় এবারও কিছু সংখ্যক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও মেধা পুরস্কার প্রদান করে মলিয়াইশের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "দুর্বার প্রগতি সংগঠন"। ১৯ এপ্রিল বুধবার এ সংগঠনের শিক্ষা পরিষদের উদ্যোগে সমাজসেবক,শিক্ষানুরাগী অর্জুন দাশের পৃষ্ঠপোষকতায় 'দুর্বার মধুসূদন শিক্ষাবৃত্তি-২০১৭' এর অাওতায় এ স্কুলের ২১ জন শিক্ষার্থীকে বেতন বাবদ ১৮,৮৪০ টাকা, ৮ জন শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের সহায়ক বই ও ৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম উদ্যোক্তা ডা. পুজন বড়ুয়া, প্রধান শিক্ষক মুসলিম উদ্দীন, সংগঠনের অাজীবন সদস্য বিশিষ্ট ছাত্রনেতা ফরহাদ উদ্দীন, দৈনিক পূবর্দেশের মীরসরাই প্রতিনিধি সাংবাদিক এম অানোয়ার হোসেন ও সংগঠনের সভাপতি হাসান মো.স...
মীরসরাইয়ের শিবির কর্মী গ্রেপ্তার

মীরসরাইয়ের শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি… মীরসরাইয়ে মোহাম্মদ রাইহান (১৬) নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রাইহান মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। সে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। মীরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) অলিউল জানান, রবিবার রাতে রাইহান নামে এক ছেলেকে এলাকাবাসী আটক করে আমাদের খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। সে শিবিরের কর্মী বলে আমরা জেনেছি। তার কাছ থেকে শিবিরের প্রচার লিফলেট, সমর্থক ফরম ও কয়েকটি বই পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।...
মীরসরাইয়ে বাসে তল্লাশি শপিং ব্যাগে ইয়াবা পাচার, যুবক আটক

মীরসরাইয়ে বাসে তল্লাশি শপিং ব্যাগে ইয়াবা পাচার, যুবক আটক

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাফুনি এলাকা থেকে শপিং ব্যাগে করে ইয়াবা পাচারকালে হারুনুর রশিদ নামে এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। শাহী পরিবহন বাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী শাহী পরিবহন (ঢাকা মেট্রো গ ১৪ -৩৫০৮) করে হারুনুর রশিদ শপিং ব্যাগে কাপড় নিয়ে যাওয়ার মতো করে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে হাইওয়ে পুলিশ টিম। তিনি আরো বলেন, হারুন এই ইয়াবা নিয়ে সরাসরি ঢাকার বাসে না উঠে ফেনী থেকে আবার বাস পরিবর্তন করে লোকাল সার্ভিসেই ঢাকায় যাবার উদ্দেশ্য ছিল। তাকে জেল হাজতে প্রেরণ করা হ...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা নিহত-১ আহত-৪

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৪ জন। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান বারইয়ারহাটমুখী জননী এন্টারপ্রাইজ নামক হিউম্যান হলারকে (চট্ট-মেট্টো-ছ-১১-১৪৫৫) ধাক্কা দিলে হিউম্যান হলারটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। নিহতের লাশ সকাল ১১ টার সময় খাদ থেকে উদ্ধার করা হয়। নিহত আলা উদ্দিন (৫০) মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মৃত আবদুল হকের পুত্র। এছাড়া আহত হয় বড়তাকিয়ার মকসুদ আহম্মদের পুত্র আবুল মনসুর (৫৫),মিয়নের দোকান এলাকার নুরুল হকের পুত্র পারভেজ হোসেন (৪০,ময়মনসিংহের আব্দুল খালেকের পুত্র ইস্ফরাফিল (৬৫) , জামালপুর গ্রামের সো...
মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের একটি আদালতে মারামারি মামলায় জামিন না পাওয়া ছাত্রলীগ নেতা মাসুদ করিমের জন্য গতকাল সোমবার (১৭ এপ্রিল) দ্বিতীয় দিন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মীরসরাই উপজেলা ছাত্রলীগ। এবার তারা সমাবেশ থেকে মাসুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে গত রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায উপজেলার বড়তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ করে খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগ। মাসুদ করিম স্থানীয় খইয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে সমাবেশ করে তারা। এসময় ছাত্রলীগ নেতারা অবিলম্বে মাসুদ করিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন দলটির নেতারা। সমাবেশ চলা অবস্থায় চট্টগ্রামমুখী লেনের দুই দিকে অন্তত ১০...
বর্ণাঢ্য আয়োজনে মীরসরাইতে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ

বর্ণাঢ্য আয়োজনে মীরসরাইতে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ ১৪২৪ সাল'কে স্বগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা র‍্যালী নিয়ে মীরসরাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মঙ্গল শোভাযাত্রা উপস্থিত ছিলেন  চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা ভারপ্র্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মীরসরাই এএসপি সার্কেল মাহবুবুর রহমান, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ সহ মীরসরাই উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন। মীরসরাই উপজেলা প্রশাসন, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা ১৩নং মায়ানী ইউনিয়নে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের জামাল মেম্বারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। জামাল উদ্দিন ও কামাল উদ্দিন দোকানের মালামাল ক্রয় করার জন্য ব্যাংক থেকে প্রায় ৮ লাখ টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলেন। ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যাবসায়ী ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন মেম্বার, হারুনুর রশীদ, কামাল উদ্দিন ও এনাম উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ নুরের ছাপা নয়ন জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তিনি আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে...