কবিতা জীবনের জয়গান, মিলনের আনন্দ, নিরানন্দকে ধ্বংস এক নির্মাণের প্রেরণা যুগায়,কবিতা মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে -খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, মাহবুবুর রহমান রুহেল
মোহাম্মদ মনির উদ্দিন আলম মান্না-আরব আমিরাত প্রতিনিধি :-
মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সুযোগ্য পুত্র, খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, এফ রহমান টাষ্ট্রের অন্যতম পরিচালক, নিজামপুর সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয় এর পরিচালনা বোর্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মেহনতি মানুষের কণ্ঠস্বর রাজনৈতিক ব্যক্তিত্ব মিরসরাই উন্নয়নের রূপকার সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তারুণ্যের প্রতীক ও মীরসরাইয়ের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিনিধি দল।
গত সোমবার (১০ এপ্রিল) রাতে শারজা একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মাহব...







