Sunday, November 1Welcome khabarica24 Online

বিশেষখবর

শুরু হয়ে গেছে পদ্মা সেতুর মূল কাজ

শুরু হয়ে গেছে পদ্মা সেতুর মূল কাজ

জাতীয়, বিশেষখবর
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি সম্পূর্নরূপে অনুসরণ করেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নামেজর ব্রিজের ৩০ জন টেকনিশিয়ান সেতু নির্মান স্থলে পৌঁছেছে। এছাড়া আরো আগেই চায়নায় পদ্মা সেতুর বিভিন্ন সরঞ্জামাদী, পাইলিংয়ের পাইপসহ বিভিন্ন প্রয়োজনীয় অংশবিশেষ তৈরী করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতুর নির্মাণস্থল ও নদীভাঙ্গন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যে মাওয়া ফেরি ও লাঞ্চঘাট লৌহজংয়ের শিমুলিয়ায় স্থানান্তর করা হবে এবং আগষ্টের মধ্যে ঠিকাদারের সাথে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে। এসময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহানূর জিলানী, চায়না মেজর ব্রিজের নিযুক্ত ৩০ সদস্যের প্রতিনিধি দলসহ সেতু বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত...
রোববার থেকে দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘটের ডাক

রোববার থেকে দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘটের ডাক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের দক্ষিণাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আগামী রোববার থেকে এই ধর্মঘট শুরু হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ বাস পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় স্থানীয় জনতা বেশ কয়েকটি বাস পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস দুর্ঘটনার ঘটনায় কয়েক দফা স্থানীয় এমপি সুকুমার রায়ের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় দক্ষিণবঙ্গ বাস পরিবহন মালিক সমিতি রোববার থেকে ধর্মঘটের ডাক দেয়। তবে এরই মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে গেলে এই ধর্মঘট হবে না। দক্ষিণবঙ্গ বাস মালিক সমিতির বাসগুলো ঢাকার সায়েদাবাদ থেকে খুলনা-বরিশাল-ভোলা-বাগেরহাটের বিভিন্ন এলাকায় চলাচল করে।...
ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছেই

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছেই

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট’র (আইএস) সদস্যদের হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার উত্তর ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। এর আগে এক মার্কিন সাংবাদিককে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে দেশটির আরেক সাংবাদিককে একইভাবে হত্যা করা হবে। মসুলের কাছে আইএস সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি ও ইরাকি বাহিনীর সহযোগিতায় মার্কিন জাহাজ থেকে যুদ্ধবিমান এবং ড্রোন হামলা চালানো হয়। কুর্দি বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম পর্বতাঞ্চলে বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয়েছে। হামলায় আইএস’র ব্যবহৃত বেশ কয়েকটি যান ও অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।...
শাহজালালে ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ১

শাহজালালে ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ১

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে দুবাই থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা পানির পাম্পের ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক যাত্রী খোরশেদ আলমের বাড়ি চট্টগ্রামে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, দুবাই থেকে ছেড়ে আসা এফজেড-৯০৫ ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি জানান, ওই ফ্লাইটের যাত্রী খোরশেদ আলমের কাছে থাকা একটি পানির পাম্পের ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন চার কেজি ২৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার বেশি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের দাবি, আটক যাত্রী খোরশেদ আলম স্বর্ণ চোরাচালানী চক্রের সক্রিয় সদস্য।...
১১ স্থানে পানি বিপৎসীমার ওপরে

১১ স্থানে পানি বিপৎসীমার ওপরে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি এবং ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং সেন্টারের মেধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ২৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। একটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ১১টি স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধায় ঘাগট নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার, চিলমারীতে বৃহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, বাহাদুরাবাদে যমুনার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ৬৭ সেন্টিমিটার ও সিরাজগঞ্জে ১০ সেন্টিমিটার, বাঘাবাড়িতে আত্র...
বঙ্গবন্ধু বিমানবন্দর হচ্ছে শিবচরে

বঙ্গবন্ধু বিমানবন্দর হচ্ছে শিবচরে

বিশেষখবর, স্লাইড
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের একটি পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের আওতাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সেলে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চলতি মাসেই পরামর্শক নিয়োগে দরপত্র আহ্বান করার কথা। মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাতসহ চারটি স্থানকে অগ্রাধিকার দিয়ে পাঠানো এই প্রস্তাবের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এরপরই সরকার সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত অগ্রাধিকার প্রকল্পের অন্যতম প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ পিপিপি, কনসোর্টিয়াম নাকি বিদেশি কোনো রাষ্ট্রে অনুদান নিয়ে করা হবে। আর বিমানবন্দরটি নির্মাণে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। বিমান মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতি...
ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ভাষা সৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম আফজাল হোসেন তার অস্ত্রোপচার করেন। ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। আজ সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ১২টায় তার অপারেশন শেষ হয়। বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও জানান তিনি।...
দস্যুতার দায়ে বাগেরহাটে ছয়জনের ফাঁসি

দস্যুতার দায়ে বাগেরহাটে ছয়জনের ফাঁসি

বিশেষখবর
সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান চলাকালে দস্যুদের হামলায় র‍্যাব ও কোস্ট গার্ডের তিন সদস্য হত্যা মামলায় ছয় বনদস্যুর ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।এ সময় আদালতে অভিযোগ প্রমাণীত না হওয়ায় ওই মামলার দায় থেকে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামি পলাতক রয়েছেন। তবে রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ওই দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন : রফিকুল শেখ, কুদ্দুজ শেখ, ইদ্রিস শেখ, বাবুল শেখ, আলকাচ ফকির এবং ইলিয়াস শেখ। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলিয়া গ্রামে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন : রিয়াজুল শেখ, আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল শেখ এবং আসলাম শেখ। এদে...