ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান, বার্তা সম্পাদক আটক
দৈনিক ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বিপুল সংখ্যক সাদা ও পোষাকধারী পুলিশ ওই পত্রিকা কার্যালয়ে অভিযান চালায়। বার্তা বিভাগে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে পরে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে কি অভিযোগে পত্রিকাটির বার্তা সম্পাদকে আটক করা হয়েছে, তা তাত্ক্ষণিকভাবে জানায়নি অভিযান পরিচালনাকারীরা। তবে কোনো সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই এই অভিযান বলে ধারনা করা হচ্ছে।এদিকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে রবিউল্লাহ রবিকে গ্রেপ্তার করা হয়েছে।'
ইনকিলাব কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টিম ইনকিলাব কার্যালয়ে প্রবেশ করে। এসময় পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ ইনকিলাব কার্যালয় ঘিরে...







