Monday, November 2Welcome khabarica24 Online

বিশেষখবর

সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের নদীতে ২ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুরে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আবহাওয়ার এ সতর্ক বার্তার বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রামের নদী অঞ্চলে ২ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এ আবহাওয়াবিদ জানান, ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিকে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ...
প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে রংপুর এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা নদীতে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে পানি আরো বাড়তে পারে।গত তিনদিন যাবত উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।এ বন্যার কারণে এসব এলাকার প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন বিবিসিকে জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণেই তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যাগুলো হয়েছে।তবে আজ তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু সুরমা নদীর পানি আরো কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।এ ছাড়া সীমান্ত...
ন্যান্সির আত্মহত্যা চেষ্টা

ন্যান্সির আত্মহত্যা চেষ্টা

বিশেষখবর
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে নেত্রকোনার নিজ বাড়িতে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে ন্যান্সি ৪০টি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, ন্যান্সি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি প্রায় ৬০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। তার জ্ঞান ফিরেছে। তিনি কথা...
বরিশাল জামায়াতের আমিরসহ ২০ নেতা আটক

বরিশাল জামায়াতের আমিরসহ ২০ নেতা আটক

বিশেষখবর
জামায়াতে ইসলামির বরিশাল মহানগর আমির মোয়াজ্জেম হোসেনসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমতলার মোড়ে থেকে তাদের আটক করা হয়।জানা যায়, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চুর চাচার বাড়ি ‘ডাইরেকটরের হাউসে’ তারা বৈঠক করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।পুলিশ দাবি করছে, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে নাশকতার আশঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে আমির ও নায়েবে আমির ছাড়াও সেক্রেটারি জেনারেল জহির ইদ্দন বাবর ও সহকারী সেক্রটারি জেনারেল মতিউর রহমানও রয়েছেন বলে জানা গেছে।...
লিবিয়া থেকে ঢাকায় ফিরলেন ৪৩ বাংলাদেশি

লিবিয়া থেকে ঢাকায় ফিরলেন ৪৩ বাংলাদেশি

বিশেষখবর
লিবিয়াতে কর্মরত ৪৩ বাংলাদেশি প্রবাসী ঢাকায় ফিরেছেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়া থেকে তার বৃহস্পতিবার ঢাকায় এসে পোঁছান। জানা গেছে, তারা সবাই লিবিয়ায় বেনগাজির হুন্দাই কম্পানিতে চাকরি করতেন।তবে ফিরে আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ওই কম্পানিতে ২০০ বাংলাদেশি চাকরি করতেন। বাকিরা ফেরত না এসে পালিয়ে গেছেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, লিবিয়ায় বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তার কথা বিবেচনা করে হুন্দাই কম্পানি ৪৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।...
সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় সমপ্রচার নীতিমালা সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)। প্রতিষ্ঠানটি এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে বলেছে, এটা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। একই সঙ্গে নীতিমালায় ‘কিছু ইতিবাচক’ দিক থাকলেও সার্বিকভাবে তা গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বলে মনে হচ্ছে। এ নীতি একুশ শতকের উপযোগী নয়। তাই নিবর্তনমূলক এ নীতি গ্রহণযোগ্য নয়। গতকাল রাজধানীর হোটেল অবকাশে জাতীয় সমপ্রচার নীতিমালা ২০১৪ বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রচলিত বিধি, আইন ও নীতিসমূহ থেকে বিভিন্ন ধারা সংকলন করে একটি নিবর্তন ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়নের বিষয়টি দুঃখজনক। সম্প্রচার নীতিমালায় কমিশন স্বাধীন হবে বলা হলেও তা নিশ্চিত করার কোন সুর্নিদিষ্ট দিক-নির্দেশনা দেয়া হয়নি। যে সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যগ...
কালো পতাকা মিছিল সমাবেশ দিয়ে শুরু ২০ দলের কর্মসূচি

কালো পতাকা মিছিল সমাবেশ দিয়ে শুরু ২০ দলের কর্মসূচি

বিশেষখবর
সরকার পতনের ডাক দিয়ে ১৩ দিনের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সমপ্রচার নীতিমালার প্রতিবাদে আগামী ১৯শে আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ১৬ই আগস্ট কালো পতাকা মিছিল ও ২১-৩১শে আগস্ট দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে রোববার রাতে দলের স্থায়ী কমিটি ও সোমবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ১৬ই আগস্ট ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিল করবে ২০ দলীয় জোট। ওই দিন ঢাকার কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে। এরপর ‘গণবিরোধী’ সম...
আইভীকে দুষলেন শামীম

আইভীকে দুষলেন শামীম

বিশেষখবর
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পর এমপি শামীম ওসমান বলেছেন, ‘গডফাদারদের’ ওপর দোষ চাপিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া র‌্যাব সদস্যরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারপরও আইভী ‘গডফাদাররা জড়িত’ বলে মন্তব্য করছে। শামীম ওসমান বলেন, ১৬৪ ধারায় জবানবন্দির পরও যখন সে এ কথা বলছে, এজন্য আমার মনে হচ্ছে সে কাউকে না কাউকে বাঁচাতে চাইছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শামীম ওসমান তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে প্রবেশ করেন। এরপর থেকে প্রায় আড়াই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটির সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি বলেন, একদিন আগে গত সোমবার নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির স...