গুগল আপাতত ঢাকায় অফিস চালু করছে না
বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ঢাকায় অফিস স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করেছিল। কিন্তু হঠাৎ তারা এর কার্যক্রম স্থগিত করে দিয়েছে। কি কারণে স্থগিত করেছে তা নিশ্চিত করে কেউ বলছেন না। তবে বাংলাদেশ সরকার সম্প্রতি যে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছেন তারই প্রেক্ষাপটে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে- এমন খবর চাউর হয়ে আছে সংশ্লিষ্ট নানা মহলে। উল্লেখ্য, এ নীতিমালার খসড়ার ব্যাপারে গুগলের কর্মকর্তারা আগেই অবহিত হন। বিষয়টি পরীক্ষা করেই তারা চলতি বছর ঢাকায় অফিস স্থাপনের পরিকল্পনা স্থগিত করে দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিরা সম্প্রচার নীতিমালার সমালোচনা করছেন। তারা বলছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্যই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা বাতিলের জন্য সাংবাদিক ও বিরোধী রাজনীতিবিদেরা দাবি করে আসছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য এ নীতিমালা প্রণয়ন করা হয়নি। বরং এ নীতিমালা গণমাধ...







