আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সরকার ষড়যন্ত্রমূলক মামলায় নেতাকর্মীদের জড়াচ্ছে। তিনি বলেন, এই 'সরকারের ফ্যাসিস্ট আচরণের কারণে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর মোকাবিলায় আন্দোলন ছাড়া বিকল্প নেই।মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাসের সভাপতিত্বে বৈঠকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল খায়ের ভুইয়া, আবু সাঈদ খান খোকন, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস জানান, বিচারপতিদের অভিশংসন আইনের প্রতিবাদে বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করা হবে। তিনি জানান, বুধবার রাজধানীর ১৫ স্থানে বিক্ষোভের কর...







