Tuesday, July 28Welcome khabarica24 Online

বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

image_83485.hartal

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শামছুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত।আজ সোমবার রাতে জামায়াতের এক জরুরি সভা থেকে হরতালসহ দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি রয়েছে।মহানগর নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ জানান, নেতা-কর্মীদের মুক্তি না দিলে চট্টগ্রাম, খাগড়াছরি, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে বুধবার হরতাল পালন করা হবে।