Sunday, October 25Welcome khabarica24 Online

বিনোদন

এবারের ঈদে কুসুম শিকদার

বিনোদন
অনেকদিন ধরেই টিভি নাটকে দেখা যাচ্ছে না অভিনেত্রী কুসুম শিকদার। বিরতি ভেঙে আবারও এই ঈদে কুসুমকে দেখা যাবে একটি ধারবাহিক নাটকে। মাঝের সময়টাতে সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন কুসুম। দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছে কুসুম শিকদার অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’। সিনেমার ব্যস্ততা কাটিয়ে এবার টিভি নাটকে অভিনয় করেছেন কুসুম শিকদার। আসছে ঈদে জন্য একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ নাটকে কুসুম শিকদারের বিপরীতে রয়েছেন সাজু খাদেম। এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় ধারাবাহিকের নাম ‘আমি তুমি তুমি আমি’। এতে কুসুম অভিনয় করছেন শ্রাবণী নামের একটি চরিত্রে। গত ১৬ই মে থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করছেন— আবদুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, ওয়াসিম খান, তাসনুভা তিশা প্রমুখ।...

যে কারনে দশম শ্রেণীর ছাত্রী দোলাকে বিয়ে করলেন রুবেল

খেলাধুলা, বিনোদন
সাবেক প্রেমিকার অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে বোল্ড আউট করে গোপনে বিয়েটা সেরে ফেললেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। দিব্যি সংসারও করছেন। নিজ মুখেই স্বীকার করেছে টাইগার দলের এই ফাস্ট বোলার। বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরাত জাহান দোলাকে রুবেল বিয়ে করেছেন ব্যাপারটা এতদিন গোপন ছিল কেন? কারণে হিসেবে জানা গেছে, ২০১৫ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় রুবেলের সঙ্গে বিয়ে হয় দোলার। মেয়ের বয়স কম হওয়ায় এতদিন বিয়ের খবরটা গোপন রাখে দুই পরিবার। কিন্তু তারকা ক্রিকেটার বলে কথা! কত দিন আর নিজের বিয়ের খবরটি গোপন রাখবেন। এবার নিজেই বিয়ের ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। গেল বছর ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপীর প্রেমে ভাঙন দেখা দেয়। যা আদালত পর্যন্ত গড়ায়। মামলা চলাকালীন রুবেলের বাবা-মা নিজেদে...

পর্দায় ফিরছেন পূর্ণিমা!

বিনোদন
শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক জয়। প্রার্থনার পর এটি তার দ্বিতীয় ছবি। রোববার দুপুরে মুঠোফোনে পূর্ণিমা বলেন, ‘কিছুদিন আগে জয় ভাইয়ের সঙ্গে সিলেটে একটি নাটকের শুটিং করেছি। সেখানেই এই ছবি নিয়ে আলাপ হয়। ছবির গল্পটা ভালো লেগেছে।’ ছবি করার জন্য চার বছরের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার পরিবারকে সময় দিতে হয়। মেয়েটা বড় হচ্ছে, তাকে সময় দেওয়ার জন্যই এই বিরতি। সে একটু বড় হয়েছে। এখন আবারও কাজ শুরু করব।’ ছবি শুরুর পর নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা হবে না। শুটিংয়ের জন্য টানা শিডিউল দিতে হয়। সেটা আমার পক্ষে সম্ভব নয়। জয় ভাইকে সেটা জানিয়েছি। তিনি সেভাবেই শুটিংয়ের শিডিউল করবেন বলে আশ্বস্ত করেছেন।’ চার বছর আগে পূর্ণিমা অভিনয় করেছিলেন ছায়াছবি নামের একটি সিনেমায়। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওই ছবিটি এখনো মুক্তি পায়নি।...

উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেডের সুযোগ শেষ হচ্ছে, তবে…

বিনোদন
গত সপ্তাহেই মাইক্রোসফট জানিয়েছিল যে তারা ফ্রি উইন্ডোজ ১০ আপগ্রেডের বিষয়ে নিয়ম পরিবর্তন করবে। আর এতে পরবর্তীতে বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির আপগ্রেড পাওয়া যাবে না। তবে এ সপ্তাহে মাইক্রোসফট নতুন একটি ঘোষণা দিয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া ২৯ জুলাইয়ের পর অপারেটিং সিস্টেমটিতে বিনামূল্যে আপগ্রেডের সুযোগ শেষ হচ্ছে বলেও জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস। মাইক্রোসফট জানিয়েছে, আগামীতে উইন্ডোজ ১০ আপগ্রেড করার নিয়মে পরিবর্তন আসলেও কিছু ব্যবহারকারী সব সময়েই বিনামূল্যে আপগ্রেডের সুযোগ পাবেন। মাইক্রোসফটের ডেভেলপার ব্লগে সিনিয়র প্রোগাম ম্যানেজার ড্যানিয়েল হাবেল বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘আপনারা হয়ত জেনেছেন উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনামূল্যের উইন্ডোজ ১০-এ আপগ্রেডের সুযোগ জুলাই মাসের ২৯ তারিখে শেষ হবে। যদিও এ বিষয়টি আমরা জানাতে চাই যে, এ সুযোগ সব ব্য...

নাটকে অভিনয়ের সংগীতশিল্পী হৃদয় খান

বিনোদন
  প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী হৃদয় খান। তা–ও আবার জনপ্রিয় অভিনেত্রী তিশার বিপরীতে। কেমন সে অভিজ্ঞতা? জানতে যোগাযোগ করা হলো হৃদয় খানের সঙ্গে। উচ্ছ্বাসের সঙ্গেই উত্তর দিলেন তিনি। বললেন, ‘মজার অভিজ্ঞতা। আমি একজন কলেজশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। একটা মেয়েকে তাঁর ভালো লাগে। তাঁর সঙ্গে দুষ্টুমি করে। কিন্তু কখনো ভালোবাসি বলা বা অনুভব করা এমনটা হয়নি।’ নাটকের সেই ‘একটা মেয়ে’ আসলে তিশা। এমন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও অকপটে বলেন হৃদয়, ‘প্রচণ্ড মেধাবী অভিনেত্রী তিশা। আমার অভিনয় অতটা ভালো না হলেও তাঁর অভিনয়গুণেই উতরে গেছি আমি। আমার জন্য এটা এক দারুণ অভিজ্ঞতা।’ হৃদয় খান ও তিশাকে নিয়ে নাটকটি নির্মাণ করলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘রূপকথা’। নাটকে অভিনয়ের আগে হঠাৎ করেই অসুস্থ হয়েছিলেন হৃদয় খান। শুটিংয়ের প্রথম দিন অনেকটা অনিশ্চিত ছিল তাঁর অংশ নে...

জেনে নিন মেয়েদের কে প্রেমে রাজি করানোর কয়েকটি কৌশল

বিনোদন, সুস্বাস্থ্য
দৈহিক সৌন্দর্যের বিষয়ে সচেতন হোন: একজোড়া মানবমানবী সর্বপ্রথম আকৃষ্ট হয় দৈহিক সৌন্দর্যে। দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরিত হয়। অতএব প্রেমে সাফল্য চাইলে কিংবা বর্তমান প্রেমকে ধরে রাখতে চাইলে চেহারা সুরতের দিকে একটু নজর দেয়া লাগবে। ২. পোশাক আশাকে বৈচিএ্য বজায় রাখুন: প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু খরচ করাই লাগবে। এখানে শর্টকাট কোনো রাস্তা নেই। কম দামে ফুটপাত থেকে কাপড় কিনে প্রেমিকার চোখ ধাঁধাঁ লাগাবেন? সে আশা বৃথা। আপনি কোনদিন কোন শার্ট টি পরেছেন বা কোন রং এর শার্ট পরেছেন এটা আপনার চেয়ে আপনার প্রেমিকা ভালো বলতে পারবে। আসলে পোশাক আশাক দ্বারা একজন পুরুষের রোমান্টিকতা প্রকাশ পায় যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে ৩. গোপনীয়তা বজায় রাখুন: আপনাদের সম্পর্কের কথা গোপন রাখুন। এতে আপনাদেরই মঙ্গল হবে। ৪. দুই নৌকায় পা দিবেন না: প্রেম প্রেম খেলা করার মানসিকতা অনেক তরুণ...

প্রিন্টিং মিসটেক : হাসির নাটকে জাহিদ হাসান

বিনোদন
আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে অনেক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। প্রতিটি টিভি চ্যানেলে ছয় থেকে সাত দিনের ঈদের বিশেষ আয়োজন থাকছে প্রতিবছরের মতোই। এরই ধারাবাহিকতায় জাহিদ হাসানকে নিয়ে শুরু হয়েছে টেলিফিল্ম ‘প্রিন্টিং মিসটেক’। নাটকের গল্প লিখেছেন ফরহাদ আলম, পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। ৪ মে নাটকের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফরহাদ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘এই নাটক আমরা গতকাল রোববার থেকে শুটিং শুরু করেছি। ঈদ মানেই যেহেতু আনন্দ, তাই আমরা হাসির একটি নাটকের শুটিং করছি। আমরা মনে করি, টেলিফিল্মটি ঈদকে আরো রাঙিয়ে দিতে সাহায্য করবে।’ নাটকের গল্প নিয়ে গল্পকার ফরহাদ আলম বলেন, ‘গল্পে দেখা যাবে যে অভিনেতা জাহিদ হাসান একটি মেয়েকে ভালোবাসেন। তার নাম ববিতা। কিন্তু ববিতার পরিবারের পক্ষ থেকে বিয়েতে কেউ রাজি নন। তখন তিনি এলাকাবাসীর দোয়া নিয়ে বিয়ে করতে চান। এলাকাবাসীর কাছে দোয়া চাওয়ার জ...

মা’কে নিয়ে যা লিখলেন মাহিয়া মাহি

বিনোদন
৮ মে, বিশ্ব মা দিবস। মাকে ভালো কে না বাসে? যে মা দশ মাস দশদিন গর্ভে ধারণ করেছেন। যে মা এতটা ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তুলেছেন, সে মাকে ভালো না বেসে উপায় আছে কি? ‘মা’ কত্ত মধুর একটা ডাক। পৃথিবীতে এই একটি মাত্র ডাক আছে, যা মুহূর্তেই হৃদয় জুড়িয়ে দেয়। সে মাকে নিয়ে লিখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মাহির সে লেখাটি হুবহু তুলে ধরা হলো ‘আম্মু তুমি জানো গুছিয়ে লিখতে পারি না। তবে অনুভূতি প্রকাশ করতে পারি স্বাধীনভাবে। কেমন হবে ভাবি না কারণ তোমার কাছে ভেবে কিছু প্রকাশ করতে চাই না। জীবনের অনেক বসন্ত পার করে দিলাম। তোমাকে একটা চিঠি লিখতে পারলাম না। তার কারণ সম্বোধন সঙ্কট। তোমাকে কী সম্বোধন করব তা খুঁজে পাই না মাঝে মাঝে। তুমি আমাকে আপন পেটে ধারণ করেছ। সবাইকে আমি খুব সুন্দর শব্দ দিয়ে সম্বোধন করি। কিন্তু তোমার বেলায়…থাক সেসব কথা। আমার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ। আমার...