চট্টগ্রামের মিতি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় ফাইনালে
চট্টগ্রাম, ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর ফাইনালে উঠেছেন চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিযোগী তাবাসসুম নাবিলা মিতি।
বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো চ্যানেল আই এর এ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বশেষ ৭ জন প্রতিযোগীর একজন হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন মিতি।
ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর সেমিফাইনাল রাউন্ড হতে দর্শকদের ভোটিং এর মাধ্যমে তাদের পছন্দের প্রতিযোগীকে বাছাই করার সুযোগ দেয়া হয়। দর্শকদের সমর্থন ও ভালোবাসায় সেমিফাইনাল রাউন্ডে মিতি অন্যতম সেরা হিসেবে ফাইনাল রাউন্ডে পৌছায়।
ফাইনালে জয় লাভের জন্য মিতির প্রয়োজন দর্শকদের সমর্থন ও ভোটের। মিতিকে ভোট করতে যেকোনো মোবাইল হতে টাইপ করুন ঝঘ গওঞঊঊ অর্থাৎ ঝঘ গওঞঊঊ এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে, যত বেশিবার সম্ভব। দর্শকদের ভোটই পারে চট্টগ্রামের একমাত্র প্রতিযোগী মিতিকে বিজয়ী করতে।
...




