Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

আজ থেকে গাড়িতে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান

আজ থেকে গাড়িতে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান

জাতীয়, সংবাদ শিরোনাম
আজ থেকে যানবাহনের কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে কালো, অস্বচ্ছ ও রঙ্গিন গ্লাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ রোববার থেকে কালো গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামবে। রাস্তায় কালো গ্লাসের মাইক্রোবাস দেখামাত্রই ট্রাফিক পুলিশ সেগুলো আটক করবে এবং নির্দেশনা না মানার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা গ্রহণ করবে।এ ব্যাপারে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গাড়ির মালিকদের প্রতি দ্রুত গাড়ির কালো গ্লাস পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। যারা এখনো কালো গ্লাসের গাড়ি সাদা করেনি তাদের শনিবারের মধ্যেই সাদা করতে হবে। অন্যথায় তাদের রাস্তায় নামলে জরিমানা গুণতে হবে।সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্...
নূর হোসেন চলতেন ডিসি-এসপির সঙ্গে

নূর হোসেন চলতেন ডিসি-এসপির সঙ্গে

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে অপরাধ সাম্রাজ্যের অন্যতম অধিপতি নূর হোসেন ও তার সহযোগীরা কীভাবে পেলেন ১১টি অস্ত্রের লাইসেন্স। জেলা প্রশাসক (ডিসি) মনোজকান্তি বড়াল ও পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম দায়িত্বে থাকাকালে পুলিশের কোন প্রতিবেদনবলে এসব লাইসেন্স দেওয়া হয়েছে, এ প্রশ্ন এখন সবার। অভিযোগ উঠেছে, সখ্য থাকার কারণেই নূর হোসেন সহজে অস্ত্রের লাইসেন্স পেয়ে যান। অনেক মামলার আসামি হলেও তিনি চলাফেরা করতেন ডিসি ও এসপির সঙ্গে। সে কারণে তার সম্পর্কে ভালো প্রতিবেদন দেওয়া হয়। মাত্র এক বছরের মধ্যে পেয়ে যান পিস্তল ও শটগানসহ ১১টি অস্ত্রের লাইসেন্স। অবাক করা বিষয়, নূর হোসেনের সহযোগী এমন অনেকে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, যারা কেউ ছিলেন পেশায় ট্রাকচালক বা হেলপার। নারায়ণগঞ্জের এরশাদ শিকদার খ্যাত নূর হোসেনের সঙ্গে মনোজকান্তি বড়াল ও সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি আবদুল মতিনের একটি ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তার স...
মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র মানে কী? সরকার তা জানার অধিকার থেকেও জনগণকে বঞ্চিত করেছে।’ আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ‍যুব সংহতির প্রথম সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন। এরশাদ বলেন, ‘এখন কঠিন প্রেক্ষাপট! কী পেক্ষাপট, গণতন্ত্র সংবিধানের কথা আমরা শুনি, কোথায় গণতন্ত্র? মানুষ শান্তিতে ঘুমুতে পারে না। নদীতে লাশ ভেসে ওঠে। গণতন্ত্র শুধু মুখে আছে বাস্তবে নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।...
খালেদার নতুন রোডম্যাপ

খালেদার নতুন রোডম্যাপ

জাতীয়, স্লাইড
দল পুনর্গঠন ও আন্দোলনের রোডম্যাপ তৈরিতে মগ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি নির্বাচন প্রতিরোধ ও ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ব্যর্থতার পোস্টমর্টেম করে নতুন করে সরকারবিরোধী আন্দোলনে গতি ফিরিয়ে কর্মীদের রাজপথমুখী করার কর্মসূচি নিচ্ছেন তিনি। দল পুনর্গঠন ও ফলপ্রসূ আন্দোলনের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর হতাশ নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভাগীয় বেশ কয়েকটি জেলাও সফর করবেন বিএনপিপ্রধান। এ ছাড়া চলতি মাসের মধ্যেই ঢাকা মহানগর বিএনপিসহ কয়েকটি অঙ্গসংগঠন পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কমিটি হচ্ছে হবে বলে দুই মাস কেটে গেছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে আসন্ন রমজানের পূর্বাপর আন্দোল...
দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থ

দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থ

জাতীয়, বিশেষখবর
বিশ্বের শ্রেষ্ঠ ৯১টি দেশের দূষণের তালিকায় বাংলাদেশ চতুর্থস্থানে রয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি সংস্থাটির দূষণ পর্যবেক্ষণের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। অন্যদিকে বাংলাদেশের তিনটি শহর দূষণের তালিকায় বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। ২০১৪ সালে বিশ্বের ৯১ টি দেশের ১৬’শ শহরের বায়ুমন্ডলে বায়ু দূষণ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই প্রতিবেদনে পাকিস্তান কাতারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় ও আফগানিস্তান তৃতীয় স্থানে রয়েছে। ইরান, মিসর, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও বাহরাইন সেরা ১০ দশটি দেশের মধ্যে রয়েছে। দূষিত সেরা ২৫ টি শহরের মধ্যে নারায়ণগঞ্জের অবস্থান ১৭ , গাজীপুরের অবস্থান ২১ ও ঢাকা রয়েছে ২৩ তম অবস্থানে। প্রতিবেদনে বায়ুদূষণে সেরা ১০টি শহরের ৬টির মধ্যে দিল্লির অবস্থান প্রথম বলে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, এসব শহরের ৯০ ভাগ মানুষ বায়ু দূষণ...
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এর আগে অনেকবার বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক কথাও হয়েছে। তবে এবার আর এ সুযোগ দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আগামী বাজেট নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত পরামর্শক কমিটির ৩৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লাহ ওয়াহেদুজ্জামান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলালউদ্দিন আহমেদ প্রমুখ বক্ত...
নাগরিক সমাজের আলটিমেটাম

নাগরিক সমাজের আলটিমেটাম

জাতীয়, সংবাদ শিরোনাম
  গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে তিন দফা দাবি তুলে সরকারকে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না দিলে নাগরিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। গতকাল মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে র‌্যাবের সকল প্রকার কার্যক্রম প্রত্যাহার, সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ এবং গ্রেপ্তারের পর  ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আদালতে হাজির, সাম্প্রতিক সময়ের যে কোন একটি গুম-খুনের ঘটনার বিচারকাজ শুরু করে তা দুই মাসের মধ্যে শেষ করতে হবে। বিকাল ৫টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। এতে অংশ নেন সাম্প্রতিক সময়ে গুম-অপহরণের শিকার হওয়া পরিব...
নারায়ণগঞ্জের ৭ খুন: ৩ র‌্যাব কর্মকর্তা অবসরে

নারায়ণগঞ্জের ৭ খুন: ৩ র‌্যাব কর্মকর্তা অবসরে

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনের অপহরণ ও খুনের ঘটনায় ঘটনায় র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদসহ তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার সেনা সদর দপ্তর ও নৌ-বাহিনী সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় বলেও দুই বাহিনী সূত্র বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করে।অবসরে যাওয়া অপর দুই কর্মকর্তা হলেন আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এমএম রানা। তিন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন এবং নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। সেনা কর্মকর্তারা আপাতত নিজ বাসায়ই থাকতে পারবেন। তবে দোষী প্রমাণিত হলে সব অভিযুক্তকে ফৌজদারি আদালতের মুখোমুখি হতে হবে। অবসরের পর তারা সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলেও জানা গেছে। চাকরিচ্যুত তারেক সাঈদকে ঘটনার পর র‌্যাব-১১ অধিনায়কের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়। সশস্ত্র বাহিনী...