Saturday, October 24Welcome khabarica24 Online

জাতীয়

শেরপুরে দুহাত পেতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

শেরপুরে দুহাত পেতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শেরপুরে বর্তমান সর্বদলীয় সরকারের কৃষি, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী দুই হাত পেতে নৌকায় ভোট চেয়েছেন । শনিবার বিকেলে শেরপুরের নকলার হলপট্টি মোড়ে ‘প্রজন্ম ৭১’ আয়োজিত এক পথসভায় তিনি আওয়ামী লীগে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মতিয়া বলেন, ‘এবারের নির্বাচন মিথ্যার বিরুদ্ধে সত্যের নির্বাচন। এই নির্বাচন জালেমের বিরুদ্ধে মজলুমের নির্বাচন। মজলুমের পক্ষে আছেন জননেত্রী শেখ হাসিনা। তাই দুহাত পেতে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’মতিয়া চৌধুরী বিএনপিকে ধ্বংস ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দল হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না। কিন্তু ক্ষমতায় যেতে চায়। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া পৃথিবীর কোথাও সরকার গঠন হয় না। গণতন্ত্র কী, আওয়ামী লীগ তা বোঝে। তাই আওয়ামী লীগ নির্বাচন ভিন্ন অন্য কোনো পন্থায় ক্ষম...
সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ: খন্দকার মাহবুব

সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ: খন্দকার মাহবুব

জাতীয়, স্লাইড
স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার। নিজেদের লোক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে পুলিশ।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে খন্দকার মাহবুব বলেন, দেশের মানুষকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। তিনি বলেন, জোর করে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান, কিন্তু আমরা তা চাই না।ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের সময় ডিবি পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে বেপরোয়া ভাংচুর চালায় এবং তছনছ করে। দুপুরে আইনজীবী ও পেশাজীবীদের একটি প্রতিনিধি দল ...
বিএনপি নেতারা হুকুমের আসামী: হানিফ

বিএনপি নেতারা হুকুমের আসামী: হানিফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডের হুকুমের আসামী হিসেবে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থানকালে সাংবাদিকদের তিনি বলেন, আরো যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনের কঠোর প্রয়োগ করা হবে। ‘সহিংস রাজনীতিতে জড়িত বলেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচি গাড়িতে আগুন দেয়া, বোমাবাজি করা। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ কর্মকাণ্ড বিএনপি করেছে, এটা টেলিভিশনের ভিডিও ফুটিজে দেখা গেছে। যেসব অপরাধী লুকিয়ে বা পালিয়ে রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে জানিয়ে হানিফ বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাহায্য করছে ও নির্দে...
সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় জাতিসংঘ

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় জাতিসংঘ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপের তাগিদ দিয়ে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। চিঠিতে তিনি দুই নেত্রীর দেয়া নির্বাচনকালীন সরকার প্রস্তাবের সমন্বয় করে গ্রহণযোগ্য একটি পন্থা বের করতে সংলাপে বসার পরামর্শ দেন। মহাসচিবের স্বাক্ষর সংবলিত এক পৃষ্ঠার চিঠিটি গত ২৫শে নভেম্বর নিউ ইয়র্ক থেকে পাঠানো হয়। যা কূটনৈতিক চ্যানেলে এরই মধ্যে দু’নেত্রীর কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। একাধিক সূত্র মতে, দু’নেত্রীকে পাঠানো চিঠিতে ২০১৪ সালে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের অবস্থান পরিষ্কার করা হয়েছে। সরকার ও বিরোধী দলকে সংঘাত-সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনে উভয়ের কাছে গ্রহণযোগ্য একটি পন্থা-পদ্ধতি খুঁজে নেয়ার তাগিদ দেয়া হয়েছে। জাতিসংঘের তরফে খুব স্পষ্ট কর...
মির্জা ফখরুলসহ বিএনপির ১৬ শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা

মির্জা ফখরুলসহ বিএনপির ১৬ শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা

জাতীয়, সংবাদ শিরোনাম
শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও জামায়াতের ১৬ শীর্ষ নেতাকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এসআই সোহেল রানা। শাহবাগ থানায় দায়ের করা ঐ মামলায় বিএনপি ও জামায়াত নেতাদের নাম উল্লেখ করা হয়েছে উস্কানি ও ইন্ধনদাতা হিসেবে। এছাড়া বিহঙ্গ পরিবহনে পেট্রল বোমা নিক্ষেপের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা তিনজনকে করা হয়েছে প্রধান আসামি।শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসি...

শনিবার থেকে আবারো টানা ৭২ ঘন্টার অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শনিবার ভোর ৬টা থেকে আবারো ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার রাতে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে বলে ‍উল্লেখ করেন রিজভী  ...

চুড়ান্ত লড়াইয়ের পরিকল্পনা,মাঠে নামবেন খালেদা জিয়া

জাতীয়
আরো টানা কঠোর আন্দোলনের কথা ভাবছে বিরোধীদলীয় জোট। এখন লক্ষ্য আন্দোলনের মাধ্যমে হয় দাবি আদায়, না হয় সরকারের পতন। আন্দোলন ছাড়া বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সময় নষ্ট করতে রাজি নন। এ প্রেক্ষিতে টানা ৭১ ঘণ্টা অবরোধের পর আজ শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। নতুন কর্মসূচি আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জুম্মার নামাজের পর দেশব্যাপী গায়েবানা জানাজার পর নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। কর্মসূচি হিসেবে আগামী রবিবার থেকে দেশজুড়ে টানা সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিরোধী জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে ২৫ নভেম্বর থেকে এ পর্যন্ত যেসব দলীয় নেতাকর্মী নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার সারাদেশে বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি যুগ্মমহাসজিব রুহুল কবীর রিজভী দেশের বি...

চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করলো আওয়ামীলীগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করছেন। তিনি বলেন, ‘মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামত নেয়া হয়েছে। আমি আশা করি আগামী নির্বাচনে সব দল অংশ নেবে।শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে নাম ঘোষণা করেন সৈয়দ আশরাফ।আশরাফ বলেন, ‘সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। এরপর আসন বণ্টন প্রশ্নে মহাজোট ও ১৪ দলের শরিকদের সঙ্গে আলোচনায় বসা হবে।’ মনোনয়ন প্রাপ্তরা হলেন: পঞ্চগড়-১ মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁ-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁ-২ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁ-৩ ইমদাদুল হক, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মো....